News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫১, ১৯ এপ্রিল ২০১৫
আপডেট: ০১:০৭, ১৮ জানুয়ারি ২০২০

জেলা ও দায়রা জজ বদলি

জেলা ও দায়রা জজ বদলি

ঢাকা: জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রোববার আইন, বিচার ও সংসদ বিষয় মন্ত্রণালয়ের আইন ও বিচার শাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মালিক আবদুল্লাহ আল আমিনকে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক পদে  প্রেষণে বদলি করা হয়েছে।

ঠাকুরগাঁও  জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনকে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ ওবায়েদুসকে পাবনা জেলা ও দায়রা জজ পদে পদায়ন করা হয়েছে।

ময়মসিংহ জেলার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) শাহেনুরকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ পদে বদলি করা হয়েছে।

এছাড়া আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সলিসিটর (জেলা জজ) শফিকুর রহমানকে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/টিআইএস/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়