News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪০, ২২ এপ্রিল ২০১৫
আপডেট: ১৪:০৭, ১ ফেব্রুয়ারি ২০২০

এসি/ডিসির ড্রামার হত্যার হুমকি দেওয়ার দায়ে অভিযুক্ত

এসি/ডিসির ড্রামার হত্যার হুমকি দেওয়ার দায়ে অভিযুক্ত

অস্ট্রেলিয়ান রক ব্যান্ড এসি/ডিসির ড্রামার ফিল রুডের বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার দায়ে অভিযুক্ত করেছেন নিউজিল্যান্ডের এক আদালত। গাঁজা ও মেথাম্ফিটামিন রাখার দায়েও অভিযুক্ত হয়েছেন রুড।

গত বছর নভেম্বরে এই মামলায় রুডকে গ্রেফতার করা হয়। অবশ্য অভিযোগ অস্বীকার করেন তিনি। পরে জামিনে মুক্তি নিয়ে বাইরে থাকা রুড ঘটনার দিন নিজের রেস্টুরেন্টে আয়োজিত নতুন এ্যালবামের উদ্বোধনী পার্টি নিয়ে অসুখী ছিলেন। এক কর্মীকে পার্টি থেকে তাকে বাইরে নিয়ে যেতেও বলেন তিনি।

আদালতে গত মঙ্গলবারের শুনানিতে জানানো হয়, গত বছর আগস্টে "হেড জব" নামে সলো এ্যালবামটি প্রকাশের পর রুড বেশ কয়েকজন কর্মচারিকে বরখাস্ত করেছিলেন রুড।

নিজের রেস্টুরেন্ট "ফিলস প্লেস" এর যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা না থাকার বিষয়েও তিনি জানতেন। একজনকে গুলি করে হত্যার হুমকি দেওয়ার আগে এক সহকারীকে ফোন করে লাশ সরিয়ে ফেলতে সহায়তা চান রুড।

সহকারীকে ফোনে যাকে গুলি করা হবে, তাকে বাইরে ফেলে দিয়ে আসতে মোটা অংকের অর্থেরও প্রস্তাব দেন তিনি। একাজের জন্য রুড নগদ অর্থের পাশাপাশি গাড়ি, বাড়িরও লোভ দেখান ওই সহকারীকে।

এরপর তিনি যাকে খুন করতে চাইছেন, তাকে ফোন করে হত্যার হুমকি দিয়ে আসতে বলেন।

হুমকির অভিযোগে ৬০ বছর বয়স্ক রুডের সাত বছরের কারাদণ্ড হতে পারে। অন্যদিকে, গাঁজা সেবনের জন্য তিন মাস ও মেথাম্ফিটামিন রাখার দায়ে ছয় মাসের জেলদণ্ড হতে পারে তার।

আগামী জুনে মামলার পরবর্তী শুনানির আগ পর্যন্ত অবশ্য তিনি জামিনে বর্তমানে মুক্ত রয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়