News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩২, ২০ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:২২, ১৮ জানুয়ারি ২০২০

পিয়ার পরীক্ষা

পিয়ার পরীক্ষা

ঢাকা: হঠাৎ করেই নাটক, সিনেমা কিংবা র‍্যাম্পের কাজ থেকে উধাও জান্নাতুল ফেরদৌস পিয়া। তবে কী শোবিজ ওয়ার্ল্ড ছেড়ে দিচ্ছেন তিনি?

এরকম গুঞ্জন উঠলেও তা নিজেই উড়িয়ে দিয়েছেন পিয়া। তিনি বলেন, “পড়াশোনা আর পরীক্ষা নিয়ে ব্যস্ততা থাকায় একটা সাময়িক বিরতি নিয়েছি’।

জানা গেছে, পিয়া পুরোদমে পড়াশোনায় মগ্ন এখন। কারণ তার তৃতীয় বর্ষে ফাইনাল পরীক্ষা চলছে। তাই কোন কাজ হাতে নিচ্ছেন না। পিয়া ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ‘ব্রিটিশ ল’তে গ্র্যাজুয়েশন করছেন।

পিয়া জানান, আগামী মে মাসে পরীক্ষা শেষ হবার পর আবার শোবিজ ওয়ার্ল্ডে ব্যস্ত হয়ে পড়বেন। আর ভালো গল্প ও পরিচালকের ছবি হলে সেক্ষেত্রে চলচ্চিত্রকে প্রধান্য দিতে চান তিনি।

নিউজবাংলাদেশ.কম/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়