News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪৮, ২২ এপ্রিল ২০১৫
আপডেট: ১৩:৪৯, ১ ফেব্রুয়ারি ২০২০

দাদা সাহেব ফালকে পুরস্কার পেলেন শাহরুখ

দাদা সাহেব ফালকে পুরস্কার পেলেন শাহরুখ

ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার হিসেবে খ্যাত দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন অভিনেতা শাহরুখ খান।

মঙ্গলবার মুম্বাইয়ে এক সাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তার হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়। এছাড়াও এবছর এই পুরস্কারে ভূষিত হয়েছেন চলচ্চিত্র অভিনেত্রী জয়াপ্রদা।

অনুষ্ঠানে শাহরুখের হাতে এ সম্মান পদক তুলে দেন ভারতীয় রাজনীতিবিদ অমর সিং। পরে শাহরুখের সঙ্গে তাল মিলিয়ে নেচেছেনও তিনি। ভারতীয় চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্য ৫০ বছর বয়সী কিং খান এই পুরস্কার পান। উচ্ছ্বসিত শাহরুখ পুরস্কারটি তার ভক্তদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে উৎসর্গ করেছেন।

এছাড়া এবারের পুরস্কার প্রাপ্তদের মধ্যে আরও রয়েছেন- রাজকুমার রাও, হুমা কোরেশী, টাইগার শ্রোফ, শ্রেয়াস তালপান্ডে, সংগীতশিল্পী উদিত নারায়ণ এবং পঙ্কজ উদাসসহ প্রমুখ।

প্রসঙ্গত, ভারতীয় চলচ্চিত্রে অবদান রাখার জন্য ১৯৬৯ সাল থেকে এই পুরস্কার দিয়ে আসছে ভারত সরকার।

নিউজবাংলাদেশ.কম/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়