News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৫২, ২০ এপ্রিল ২০১৫
আপডেট: ০৮:৫৯, ১ ফেব্রুয়ারি ২০২০

কান উৎসবে পুরস্কারের দৌড়ে এগিয়ে থাকা ছবিগুলো

কান উৎসবে পুরস্কারের দৌড়ে এগিয়ে থাকা ছবিগুলো

কান চলচ্চিত্র উৎসবের বাকি মাত্র ২৩ দিন। উৎসবের প্রধান আকর্ষণ পাম ডি’ওর নিয়ে ইতিমধ্যেই টেবিল গরম হয়ে উঠেছে।  হলিউডের বিভিন্ন ছবির পাশাপাশি লড়াইয়ের দৌড়ে এশিয়ান ছবিও পিছিয়ে নেই। এছাড়া, অভিনেত্রী কেট ব্ল্যানচেট, র্যাচেল উইজ আর ম্যাথিউ ম্যাকানহেকে নিয়েও কান-পাড়া জমে উঠেছে।

৬৮তম কান চলচ্চিত্র উৎসবের আসর বসবে আগামী ১৩ মে। বিশ্বের চলচ্চিত্র দুনিয়ার বৃহৎ এই আয়োজন ২৪ মে পর্যন্ত চলবে। কানের সম্মানজনক পাম ডি’ওর পুরস্কারের জন্য জমা পড়া হাজারের বেশি ছবি থেকে মোট ১৭টি বাছাই করে নেয়া হয়। তবে সামনের সপ্তাহে আরো ২০টির মতো ছবির নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

কেট ব্ল্যানচেট ও রুনি মারা অভিনীত সমকামী প্রেমের গল্প নিয়ে নির্মিত ‘ক্যারল’ নিয়ে চলচ্চিত্র বোদ্ধাদের আগ্রহ বেশিই লক্ষ করা গেছে। অন্যদিকে ব্রিটিশ অভিনেত্রী র্যাচেল উইজের দুইটি ছবি ‘লা জোভিনেৎসা’ ও ‘দ্য লবস্টার’ নিয়েও চলছে আলোচনা। এছাড়া, জাপানের এক আত্মঘাতী অরণ্যে দুই ব্যক্তিকে ঘিরে আমেরিকান অভিনেতা ম্যাথিউ ম্যাকানহে ও নাওমি ওয়াটস অভিনীত মার্কিন ছবি ‘দ্য সি অব ট্রিস’ নিয়েও আগ্রহীদের আলোচনার কমতি নেই।

এশিয়ান ছবিগুলোর মধ্যে নব্বইয়ের দশকের অন্যতম খ্যাতিমান পরিচালক তাইওয়ানের হু সিয়াও সিয়েনের ‘দ্য অ্যাসাসিন’, চীনের জিয়া ঝ্যাংকির ‘মাউন্টেনস মে ডিপার্ট’, জাপানের হিরোকাজু কোরে পরিচালিত ‘উমিমাচি ডায়রি’ এবং অস্ট্রেলিয়ার জাস্টিন কারজেল পরিচালিত উইলিয়াম শেক্সপিয়রের গল্প অবলম্বনে নির্মিত ছবি ‘ম্যাকবেথ’; এর মধ্যে উল্লেখযোগ্য।

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়