চাঁদপুরে ঘন কুয়াশায় দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ৪
ছবি: সংগৃহীত
চাঁদপুরের মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে এমভি জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান।
দুর্ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে। প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের বরাতে জানা যায়, গতকাল বিকেলে ভোলার ঘোষেরহাট ঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় এমভি জাকির সম্রাট-৩। চাঁদপুরে মেঘনা নদীতে আসার সময় ঘন কুয়াশার কারণে লঞ্চটি ধীর গতিতে চলছিল। এ সময় বরিশালের যাত্রীবাহী লঞ্চ অ্যাডভেঞ্চার-৯–এর সঙ্গে সংঘর্ষ ঘটে। সংঘর্ষে জাকির সম্রাট-৩ লঞ্চের একপাশ দুমড়ে-মুচড়ে যায়।
আরও পড়ুন: ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ
এ ঘটনায় দুই লঞ্চে থাকা অন্তত চার যাত্রী প্রাণ হারান। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের কাছে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








