News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২১, ২৪ ডিসেম্বর ২০২৫

ঘন কুয়াশায় দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশায় দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে দেশের দুটি গুরুত্বপূর্ণ নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, ভোর থেকে নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। একপর্যায়ে কুয়াশা এতটাই ঘন হয়ে যায় যে নৌপথের চ্যানেল মার্কিং পয়েন্টগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে এ অবস্থায় পাটুরিয়া–দৌলতদিয়া এবং আরিচা–কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

এতে মাঝ নদীতে ছোট-বড় দুটি ফেরি আটকা পড়ে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম জানান, কুয়াশার তীব্রতা কমে এলে পরিস্থিতি স্বাভাবিক বিবেচনায় পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।

আরও পড়ুন: রাজধানীর যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আজ

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় যানবাহনের চাপ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়