News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:১৭, ২৩ ডিসেম্বর ২০২৫

খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবকের ‘কবজি’ কেটে দিল অস্ত্রধারীরা

খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবকের ‘কবজি’ কেটে দিল অস্ত্রধারীরা

ছবি: সংগৃহীত

খুলনার বটিয়াঘাটা উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবকের দুই হাতের ‘কবজি কেটে দিয়েছে’ অস্ত্রধারীরা।

আহত আক্তার হোসেন (৪০) উপজেলার গল্লামারি এলাকার বাসিন্দা চাঁদ আলী মোল্লার ছেলে। তিনি নগরীর বড় বাজার এলাকার একটি হোটেলে কাজ করেন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার দারোগার ভিটা আলী নগর বিল এলাকায় এ ঘটনা ঘটে বলে বটিয়াঘাটা থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান।

আক্তার হোসেন হাসপাতালে সাংবাদিকদের বলেন, সকালে তিনি বাড়িতে ছিলেন। এ সময় পূর্বপরিচিত কয়েকজন তাকে ডেকে দারোগার ভিটায় নিয়ে যান। কিছু বুঝে ওঠার আগেই চার-পাঁচজন তাকে লাথি মেরে মাটিতে ফেলে ধারালো অস্ত্র দিয়ে দুই হাতে কোপাতে থাকেন।

মোহাম্মদপুরের কিশোর গ্যাং চাঁন-মানিক গ্রুপের প্রধান গ্রেফতার

তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে অস্ত্রধারীরা পালিয়ে যায়। পরে লোকজন তাকে কলেজ হাসপাতালে নিয়ে আসে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের জুনিয়র কনসালটেন্ট বাপ্পা রাজ বলেন, “ধারলো অস্ত্রের আঘাতে আক্তার হোসেনের ডান ও বাঁ হাত ক্ষতিগ্রস্ত হয়েছে। তার বাঁ হাতের অবস্থা খুবই খারাপ। উন্নত চিকিৎসার জন্য আমরা তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছি।”

ওসি হাফিজুর রহমান বলেন, “ঘটনাস্থলে চারজন উপস্থিত ছিলেন। তারা ভুক্তভোগীর পূর্বপরিচিত। এ ঘটনায় মামলা হয়নি।”

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়