News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২৩:৩৪, ২৪ ডিসেম্বর ২০২৫

আল নাহিয়ান ট্রাস্টে পপুলারের বাণিজ্যিক স্থাপনা, প্রতিবাদ-ভাঙচুর

আল নাহিয়ান ট্রাস্টে পপুলারের বাণিজ্যিক স্থাপনা, প্রতিবাদ-ভাঙচুর

ছবি: সংগৃহীত

রাজধানীর কামাল আতাতুর্ক রোড সংলগ্ন আবাসিক ও বাণিজ্যিক ব্যবস্থাপনা আল নাহিয়ান ট্রাস্টে সম্প্রতি কর্তৃপক্ষকে প্রভাবিত করে পপুলার লিমিটেডের মালিক ব্যবসায়ী বাণিজ্যিক স্থাপনা করার উদ্যোগ নেন বলে অভিযোগ পাওয়া গেছে। সেখানে প্রশাসনিক ব্যক্তিবর্গ থাকা সত্ত্বেও স্থায়ী বাসিন্দাদের আবেদন উপেক্ষা করে পপুলার লিমিটেডের মালিক তার এই ব্যক্তিগত কর্মসূচি অব্যাহত রাখে বলে জানিয়েছে নাহিয়ান ট্রাস্টের স্থায়ী বাসিন্দারা। 

এক পর্যায়ে এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী তাদের কর্মসূচি প্রতিহত করেছে। ভাঙচুর হয়েছে আল নাহিয়ান এর অফিস। 

আল নাহিয়ানের স্থায়ী বাসিন্দাদের দাবি, পপুলার লিমিটেডের মালিক ফ্যাসিস্ট পতিত সরকারের দোসর। বিপুল টাকার বিনিময়ে এমন অসৎ কর্মকাণ্ড পরিচালনা করেছে তারা। 

আরও পড়ৃন: মধুর ক্যান্টিনে ভাঙচুর, এক যুবক আটক

তাদের দাবি, স্থায়ী বাসিন্দাদের কাছে আল নাহিয়ান ট্রাস্টে ব্যবসায়ী বাণিজ্যিক স্থাপনা করার বিষয়টি সম্পূর্ণ গোপন রাখা হয়। এমন বিশৃঙ্খলায় লিজধারী সকল টাইটেল ওনার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনিয়মের নিন্দা জানিয়েছেন এবং তীব্র প্রতিবাদ করেছেন। 

স্থায়ী বাসিন্দারা বলছেন, নাহিয়ান ট্রাস্টের কর্তৃপক্ষকে এই ঘটনা অবহিত করার পরও নির্বাহী পরিচালক সামসুন নাহার সুমি আর্থিকভাবে সুবিধা ভোগ করে বাসিন্দাদের সুবিধা চিন্তা না করে এই অনিয়মে সহযোগিতা করেছেন। 

এই অনিয়মের সাথে কে বা কারা সম্পৃক্ত রয়েছেন তা জানতে চেয়ে এলাকাবাসী এবং টাইটেল ওনাররা প্রশ্ন রেখেছেন। 

নাহিয়ান ট্রাস্টের স্থায়ী বাসিন্দারা জানিয়েছেন, ইতিমধ্যে গুলশান থানাকে এই ঘটনা সম্পর্কে অবগত করা হয়েছে।

এবিষয়ে যোগাযোগ করা হলে নাহিয়ান ট্রাস্ট কর্তৃপক্ষের কোনো মতামত পাওয়া যায়নি।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়