রাজধানীর যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আজ
ছবি: সংগৃহীত
বিতরণ লাইন স্থানান্তর কাজের কারণে আজ রাজধানীর বিভিন্ন এলাকায় টানা পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইন্টারকন্টিনেন্টাল হোটেল ও ১ নম্বর মিন্টু রোড এলাকায় ঢাকার গ্যাস বিতরণ লাইন স্থানান্তরের কাজের জন্য বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট পাঁচ ঘণ্টা কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের শাহবাগ থেকে বাংলামোটর পর্যন্ত মহাসড়কের উভয় পাশের সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আরও পড়ুন: খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবকের ‘কবজি’ কেটে দিল অস্ত্রধারীরা
এ সময় আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানানো হয়েছে।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
নিউজবাংলাদেশ.কম/এসবি








