News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩৬, ২২ এপ্রিল ২০১৫
আপডেট: ১৪:০৪, ১ ফেব্রুয়ারি ২০২০

আবারও ইউসিবির চেয়ারম্যান হলেন এম এ হাশেম

আবারও ইউসিবির চেয়ারম্যান হলেন এম এ হাশেম

ঢাকা: প্রখ্যাত ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা ও সাবেক সংসদ সদস্য এম এ হাশেম ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) চেয়ারম্যান হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন।

সোমবার ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৭৮তম সভায় সর্বসম্মতিক্রমে তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এম এ হাশেম দেশের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান পারটেক্স গ্রুপের চেয়ারম্যান। পাশাপাশি তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ট্রাস্টের আজীবন সদস্য ও ইবাইস বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য।

এছাড়া তিনি জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উপদেষ্টা, নোয়াখালীর এম এ হাশেম ডিগ্রি কলেজ ও এম এ হাশেম ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা। তার প্রাজ্ঞ নেতৃত্ব ও দিকনির্দেশনায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মর্যাদায় আসীন।

তিনি আবারও চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ব্যাংকটি আরও অনেকদূর এগিয়ে যাবে বলে মনে করেন ব্যাংকের কর্মকর্তারা।

নিউজবাংলাদেশ.কম/এমএ/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়