বাণিজ্য মন্ত্রণালয়ে এপিএ চুক্তি স্বাক্ষর
ঢাকা: পাবলিক সেক্টরে প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা, স্বচ্ছতা নিশ্চিতকরণ, সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবহার, প্রাতিষ্ঠানিক সফলতাকে পরিমাপযোগ্য ভাবে তুলে ধরা, সর্বোপরি প্রাতিষ্ঠানিক দক্ষতাবৃদ্ধির জন্য ম্যানেজমেন্ট টুল হিসেবে অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট (এপিএ) বা বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের সাতটি দফতর ও সংস্থা প্রধানের সঙ্গে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন চুক্তি করেন। এসময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ উপস্থিত ছিলেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সাতটি দপ্তর ও সংস্থার পক্ষে বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান, জাতীয় ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক, আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তরের প্রধান নিয়ন্ত্রক, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান, যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের নিবন্ধক, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান, এবং ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান চুক্তিতে স্বাক্ষর করেন।
নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এমএম
নিউজবাংলাদেশ.কম








