News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০০, ১৯ এপ্রিল ২০১৫
আপডেট: ০৫:৪৫, ১৯ জানুয়ারি ২০২০

হোসিয়ারীর সভাপতি সজল, সহসভাপতি জাহাঙ্গীর

হোসিয়ারীর সভাপতি সজল, সহসভাপতি জাহাঙ্গীর

ঢাকা: বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন নাজমুল আলম সজল।

শনিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ গ্রুপ থেকে জাহাঙ্গীর হোসেন ও অ্যাসোসিয়েট গ্রুপ থেকে নাসির শেখ সহসভাপতি নির্বাচিত হয়েছেন। শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত বিকেএমইএ কার্যালয়ের সম্মেলন কক্ষে নির্বাচন অনুষ্ঠিত হয়।
 
নব নির্বাচিত কমিটির নেতাদের শুভেচ্ছা জানিয়ে হোসিয়ারী অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সেলিম ওসমান এ শিল্পকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে বিদেশে পণ্য রপ্তানিসহ হোসিয়ারী পার্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

সাধারণ গ্রুপের ১২ পদে সজল প্যানেল বিজয়ী হয়েছেন ৯টি পদে বাকী ৩ পদে নির্বাচিত হয়েছে শাহজালাল প্যানেলের প্রার্থীরা। অ্যাসোসিয়েট গ্রুপে সজল প্যানেল ৪ ও শাহজালাল প্যানেলে ২ পদে বিজয়ী হয়েছে।

সাধারণ গ্রুপের বিজয়ীরা হলেন- নাজমুল আলম সজল, আতাউর রহমান, আবদুল হাই, আমিরুল্লা রতন, আলী আহম্মদ শেখ, জাহাঙ্গীর আলম, বৈদ্যনাথ পোদ্দার, সাব্বির আহম্মেদ সাগর, সুশান্ত পাল চৌধুরী, শাহজালাল, আতাউর রহমান, মনির হোসেন।

অ্যাসোসিয়েট গ্রুপের বিজয়ীদের মধ্যে প্রথম হয়েছেন- নাছির শেখ, দ্বিতীয় নাসির আহম্মেদ, তৃতীয় হয়েছে আদিল হাওলাদার, চুতুর্থ সাঈদ আহম্মেদ স্বপন, পঞ্চম আতাউর রহমান, ষষ্ঠ হাজী মোহাম্মদ শাহীন।

নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আরিফ আলম দিপু সভাপতি ও সহ সভাপতিদের নাম ঘোষণা করেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি ও হোসিয়ারী অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মঞ্জুরুল হক, উপদেষ্টা এম এ হাতেম, নির্বাচন আপিল বোর্ডে চেয়ারম্যান জিএম ফারুক, শামীম আহম্মেদ, নির্বাচন বোর্ডের সদস্য হুমায়ন কবীর শিল্পী প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/সবি/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়