২০৩০ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বিশ্ব
২০৩০ সালের মধ্যে পৃথিবী থেকে ক্ষুধা ও দারিদ্র্যতার নাম মুছে ফেলার পরিকল্পনা করছে জাতিসংঘ ও বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের এ বিষয়ক এক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে শনিবার জাতিসংঘের মহাসচিব বান-কি-মুন এ কথা বলেন।
`এন্ডিং পোভারটি অ্যান্ড হাঙ্গার বাই ২০৩০: এন এজেন্ডা ফর দ্য গ্লোবাল ফুড সিসটেম` শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এশিয়া বা অাফ্রিকাসহ উন্নয়নশীল দেশগুলোতে ক্ষুধা ও দারিদ্র্যতার বাস্তবতা বিবেচনায় রেখেই ক্ষুধা ও দারিদ্র্যতা মুক্ত বিশ্ব গড়ার এ পরিকল্পনার কথা জানানো হয়। হাফিংটন পোস্ট।
অামরা ইতিহাসের একটি সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে অাছি উল্লেখ করে ওই প্রতিবেদনে বলা হয়েছে, `বিশ্বব্যাপী খাদ্য ব্যবস্থার বিবর্তনকে একটি কাঠামোতে নিয়ে অাসতে অামাদের অবশ্যই সাহায্য করতে হবে এবং অামরা বিশ্বাস করি সেটি পারবো।`
প্রতিবেদনে অারও উল্লেখ করা হয়, বিশ্বে প্রতিরাতে কমপক্ষে ৮০ কোটি মানুষ পেটে ক্ষুধা নিয়ে ঘুমাতে যায়। বিভিন্ন দেশ এ থেকে উত্তরণের জন্য একটি ভালো খাদ্য ব্যবস্থা গড়তে গ্রামাঞ্চলে উন্নত কৃষি উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে। পাশাপাশি, শিশু-কিশোর ও গর্ভবতী নারীদের পুষ্টি উন্নয়নে বেশি বিনিয়োগ করছে।
বান কি মুন বলেন, `আমাদের পরিকল্পনা ২০৩০ সালের মধ্যে গোটা বিশ্ব থেকে দারিদ্র্যতা দূর করা। তবে সেই জন্য প্রচুর অর্থ প্রয়োজন।`
চলতি অর্থবছরে দরকারি অর্থের খানিকটা সংগ্রহ করা সম্ভব হবে কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাম করে জাতিসংঘের মহাসচিব বলেন, আগামী সেপ্টেম্বর থেকে এ বিষয়ে জাতিসংঘ জোর পদক্ষেপ নিতে চলেছে বলে জানিয়েছেন তিনি।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








