পিআর দাবিতে দেশে অস্থিরতা ছড়ানোর পাঁয়তারা: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআরসহ নানা দাবিতে দেশে অস্থিরতার পাঁয়তারা করছে একটি মহল। তিনি ভোটাধিকার রক্ষার জন্য জনগণকে একত্রিত হয়ে সঠিক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।১৫:০৭ ১৬ অক্টোবর ২০২৫
হাসিনা-আসাদুজ্জামানের মৃত্যুদণ্ড চাইল প্রসিকিউশন
এ মামলার পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হচ্ছেন মো. আমির হোসেন। তিনি যুক্তিতর্ক উপস্থাপন করার জন্য প্রস্তুতি নিতে এক সপ্তাহ সময় আবেদন করেন। ট্রাইব্যুনাল আগামী সোমবার থেকে যুক্তিতর্ক উপস্থাপনের নির্দেশ দেন১৪:৫৬ ১৬ অক্টোবর ২০২৫
মারধরের অভিযোগ, কর্মবিরতিতে সোহরাওয়ার্দীর নার্সরা
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে এক নার্সকে চিকিৎসকের মারধরের অভিযোগে নার্সরা বৃহস্পতিবার সকাল থেকে সব সেবা বন্ধ রেখেছেন। আহত নার্স কামরুল হাসান হাসপাতালে চিকিৎসাধীন, নার্সরা সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করছেন।১৪:৪৫ ১৬ অক্টোবর ২০২৫
কৃষকের হাতকে ক্ষমতায়িত করবে বিএনপি: তারেক রহমান
প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুর্ভিক্ষ ও হতাশার ছায়ায় নেতৃত্বে আসেন। তিনি জানতেন, খাদ্য নিরাপত্তা ছাড়া স্বাধীনতার অর্থ অসম্পূর্ণ। তার নেতৃত্বে বাংলাদেশ নির্ভরতা থেকে মর্যাদার পথে যাত্রা শুরু করে-সেচ সম্প্রসারণ, খাল পুনরুদ্ধার এবং একাধিক ফসল চাষের মাধ্যমে১৪:৩৫ ১৬ অক্টোবর ২০২৫
এইচএসসিতে ফেল সাড়ে ৪ লাখ শিক্ষার্থী
এ বছর মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন। এর মধ্যে ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন উত্তীর্ণ হয়েছেন। গত বছর অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২ লাখ ৩১ হাজার ৫৮ জন। এর মধ্যে ১০ লাখ ৩৫ হাজার ৩০৯ জন পাস করেন১৩:৪৫ ১৬ অক্টোবর ২০২৫
ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত গ্রেফতার
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে বড় ভাই কাদের মির্জার সাথে দ্বন্দ্বে জড়িয়ে আলোচনায় আসেন শাহাদাত হোসেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গা ঢাকা দেন শাহাদাত১৩:৩৭ ১৬ অক্টোবর ২০২৫
‘ফলাফলের ধস, সংকটে শিক্ষা ব্যবস্থা’
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার নেমে এসেছে ৫৮.৮৩ শতাংশে, যা দুই দশকের মধ্যে সর্বনিম্ন। শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেছেন, এই ফলাফল শিক্ষার গভীর সংকট ও বাস্তব চিত্রকে সামনে এনেছে।১৩:২১ ১৬ অক্টোবর ২০২৫
আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি: নাহিদ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, আইনি ভিত্তি নিশ্চিত না হলে তারা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবে না। নাহিদ ইসলাম বলেন, স্বাক্ষরের আগে আদেশের খসড়া দেখার এবং দলগুলোর ঐক্যমত নিশ্চিত করার প্রয়োজন।১২:৫২ ১৬ অক্টোবর ২০২৫
রাস্তার ধারের খাবার ব্যবসাতে লাগবে বাধ্যতামূলক নিবন্ধন
রাস্তাঘাটের ছোটখাটো ফাস্টফুড ও পুরি-পেঁয়াজুর দোকানেও এখন নিবন্ধন বাধ্যতামূলক। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খসড়া প্রবিধানমালা ২০২৫ অনুযায়ী ব্যবসায়ীরা রেজিস্ট্রেশন নিলে প্রশিক্ষণ ও মনিটরিংয়ের আওতায় আসবে।১২:২৮ ১৬ অক্টোবর ২০২৫
১ ও ২ টাকার ধাতব মুদ্রা লেনদেনে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা
বাংলাদেশ ব্যাংকের এই সতর্কবার্তা দেশের বিভিন্ন পর্যায়ে নগদ লেনদেনের স্বাভাবিক প্রবাহ বজায় রাখার জন্য এবং মুদ্রার বৈধতার বিষয়ে জনসাধারণের সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে জারি করা হয়েছে।১১:৪০ ১৬ অক্টোবর ২০২৫
এইচএসসি ২০২৫: গড় পাস ৫৮.৮৩%, এগিয়ে মেয়েরা
২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, গড় পাসের হার ৫৮.৮৩% ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা অর্ধেকেরও কম। ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রামসহ সব বোর্ডে ফল জানা যাবে অনলাইন, প্রতিষ্ঠান বা SMS-এর মাধ্যমে।১১:০৮ ১৬ অক্টোবর ২০২৫
৪৪ বছর পর চাকসুতে ফিরল ছাত্রশিবির, এজিএস ছাত্রদলের তৌফিক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৪৪ বছর পর ইসলামী ছাত্রশিবিরের সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ ভিপি–জিএসসহ ২৪টি পদে জয়ী হয়েছে। এজিএস পদে ছাত্রদল, সহ–খেলাধুলা ও ক্রীড়া পদে স্বতন্ত্র প্রার্থী জিতেছেন; নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।১০:২৯ ১৬ অক্টোবর ২০২৫
বিমানবন্দরে ক্ষুব্ধ সমর্থকের মুখোমুখি ক্রিকেটাররা
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়া বাংলাদেশ দল বিমানবন্দরে ক্ষুব্ধ সমর্থকদের মুখোমুখি হয়। নাঈম শেখসহ ক্রিকেটাররা সামাজিক মাধ্যমে দেশের প্রতি ভালোবাসা ও প্রতিশ্রুতির বার্তা দিয়েছেন।১০:০৮ ১৬ অক্টোবর ২০২৫
৩৫ বছর পর রাকসু নির্বাচন, প্রস্তুত ভোট কেন্দ্র
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩৫ বছর পর আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে রাকসু নির্বাচন। রেকর্ডসংখ্যক ৮৬০ প্রার্থী ও ২৮ হাজার ৯০১ ভোটারের অংশগ্রহণে কড়া নিরাপত্তার মধ্যে চলছে ভোটগ্রহণ।০৯:৩৭ ১৬ অক্টোবর ২০২৫
লিবিয়া থেকে তিন শতাধিক বাংলাদেশির প্রত্যাবাসন ২৩ অক্টোবর
বাংলাদেশ সরকার লিবিয়া থেকে আরও তিন শতাধিক নাগরিককে দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি নিয়েছে। ২৩ অক্টোবর ত্রিপলী থেকে বিশেষ ফ্লাইটে তাদের প্রত্যাবাসন সম্পন্ন হবে।০৮:৩৪ ১৬ অক্টোবর ২০২৫
ত্রিপুরায় ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যা: তদন্তে বিএসএফ-বিজিবি
ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলায় স্থানীয়দের হাতে গরু চোর সন্দেহে তিন বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতরা হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসিন্দা; ঘটনাটি নিয়ে বিএসএফ-বিজিবির মধ্যে যোগাযোগ ও পতাকা বৈঠকের প্রক্রিয়া চলছে।০৮:১৪ ১৬ অক্টোবর ২০২৫
টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ১২
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১২ জন। হতাহতরা সবাই বাসযাত্রী।
বুধবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা
১৮:১৯ ১৫ অক্টোবর ২০২৫
বৃহস্পতিবার ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি শিক্ষকদের
মাদের পূর্ণ দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা আন্দোলন করে যাবো। দাবি আদায় করতে প্রয়োজনে আমরা লাশ হয়ে ফিরব। এরপরও আমাদের দাবি আদায় করে ছাড়ব১৮:১২ ১৫ অক্টোবর ২০২৫
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৫৮
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময় ৭৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২৪২ জন এবং শনাক্ত
১৮:০২ ১৫ অক্টোবর ২০২৫
‘তিন গোয়েন্দা’ খ্যাত রকিব হাসান মারা গেছেন
বিশ্বসেরা ক্লাসিক বইয়ের অনুবাদ দিয়ে শুরু করেছিলেন তিনি। একে একে লিখেছেন টারজান, গোয়েন্দা রাজু, রেজা-সুজা সিরিজসহ অসংখ্য জনপ্রিয় বই১৭:৫৬ ১৫ অক্টোবর ২০২৫
চাকসুর ভোটগ্রহণ শেষ, ফলাফলের অপেক্ষা
কেন্দ্রীয় সংসদের ফলাফল ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে এবং হল সংসদের ফলাফল নিজনিজ কেন্দ্র থেকে প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবার চাকসুর মোট ভোটার ২৭ হাজার ৫১৬ জন। কেন্দ্রীয় সংসদে ২৬ পদের১৭:৪৮ ১৫ অক্টোবর ২০২৫
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক
এর আগে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে সামনে রেখে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিশন প্রধান ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন১৭:৪৩ ১৫ অক্টোবর ২০২৫
শাহবাগ মোড় ছেড়ে শহীদ মিনারে শিক্ষকেরা
মূল বেতনের ২০ শতাংশ (ন্যূনতম তিন হাজার টাকা) বাড়ি ভাড়াসহ তিন দফা দাবিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা গত রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবরোধ কর্মসূচি শুরু করেছিলেন১৭:৩৮ ১৫ অক্টোবর ২০২৫
মিরপুরে অগ্নিকাণ্ড: তদন্ত কমিটি গঠন, আর্থিক সহায়তার ঘোষণা
অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা১৬:০৭ ১৫ অক্টোবর ২০২৫
























