News Bangladesh

ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত দায়িত্ব পালন করবে অন্তর্বর্তী সরকার

সরকার জানিয়েছে, নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত অন্তর্বর্তী সরকার নিয়মিত দায়িত্ব পালন করবে। সংস্কার কার্যক্রম নভেম্বরের মধ্যে শেষ নয়, পূর্ণোদ্যমে চলবে বলেও স্পষ্ট করেছে প্রধান উপদেষ্টার দপ্তর।

১৬:১৭ ২৭ অক্টোবর ২০২৫

ভারত থেকে প্রায় ৭ কোটি টাকা নিয়ে ফিরছে বাংলাদেশের মেয়েরা

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের বিপক্ষে ড্র করে ৭ পয়েন্টে বিশ্বকাপ শেষ করেছে নিগার সুলতানার দল। মাঠে ফল না মিললেও আইসিসির নতুন নীতিতে রেকর্ড ৭ কোটি টাকার প্রাইজমানি পাচ্ছে বাংলাদেশ নারী দল।

১৫:৫৭ ২৭ অক্টোবর ২০২৫

‘নৈতিক মূল্যবোধের শিক্ষা শুরু হতে হবে বাড়ি থেকে’

আলোচনায় প্রায় ২০ জনের মত শিক্ষক, শিক্ষাবিদ, সাংবাদিক ও উন্নয়নকর্মী অংশগ্রহণ করেন। গৌণ বিষয়গুলোতে মতপার্থক্য থাকলেও সমাজে বিশেষ করে যুবকদের মধ্যে নৈতিক মূল্যবোধ, পরস্পরকে বোঝা, সহানুভূতি এবং বৈচিত্রের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার মনোভাবকে কীভাবে উৎসাহ দান করা যায় সে বিষয়ে মতামত ব্যক্ত করেন তারা

১৫:৫১ ২৭ অক্টোবর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার সব ফার্মেসি বন্ধ ঘোষণা

কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতির নেতৃবৃন্দ ও ওষুধ দোকানের ব্যবসায়ীরা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি মহিলা কলেজ মার্কেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় বক্তব্য দেন

১৫:০৯ ২৭ অক্টোবর ২০২৫

ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর সঙ্গে বৃহত্তর ঐক্য গড়তে চায় বিএনপি

সালাহউদ্দিন আহমদ বলেন, জাতীয় নির্বাচনের আগে ঐক্যকে সুসংগঠিত করতে তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতৃত্ব পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আন্দোলনের ধারাবাহিকতা বজায় রেখে ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে একত্রিত করে গঠন করা হবে বৃহত্তর রাজনৈতিক জোট।

১৪:৫৭ ২৭ অক্টোবর ২০২৫

নোয়াখালীতে মাদরাসায় ঘুমন্ত ছাত্রকে গলা কেটে হত্যা 

উপজেলার বাটরা আল মাদরাসাতুল ইসলামিয়া মাখফুনুল উলুম মাদরাসার আবাসিক বিভাগে থেকে নাজিম ২২ পারা ও ছায়েদ ২৩ পারা পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে। গত ১০-১৫ দিন আগে টুপি পরা নিয়ে নাজিম ও আবু ছায়েদের মধ্যে ঝগড়া হয়

১৪:৪২ ২৭ অক্টোবর ২০২৫

আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু

রুবেল ঘটনাস্থলে পৌঁছে নষ্ট গাড়িটির কুল্যান্টে পানি ঢালছিলেন এবং মোক্তারকে ইঞ্জিন চালু করতে বলেন। এসময় রুবেল ও নাসির দুই গাড়ির মাঝখানে অবস্থান করছিলেন। ঠিক তখনই পেছন দিক থেকে একটি ছয় চাকার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়ি দুটিকে সজোরে আঘাত করে প্রায় আধা কিলোমিটার টেনে নিয়ে যায়।

১৪:৩৪ ২৭ অক্টোবর ২০২৫

গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের ৪৯ নেতার পদত্যাগ

আখতার আহমেদ আরও জানান, প্রাথমিকভাবে ১৪টি অস্থায়ী ভোটকেন্দ্র রাখা হয়েছে, যেখানে প্রায় ১২ হাজার ভোটকক্ষ থাকবে। একটি ভোটকক্ষে গড়ে তিন হাজার ভোটার থাকবে। এটি ‘ক্যাচমেন্ট এরিয়া’ হিসেবে বিবেচনা করা হয়েছে, যা প্রয়োজনে সামঞ্জস্য করা হবে।

১৪:০৬ ২৭ অক্টোবর ২০২৫

ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষ, অগ্নিসংযোগ

‘ব্যাচেলর প্যারাডাইস’ নামের একটি ভবনের সামনে সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর মোটরসাইকেল থেকে থুথু ফেলা নিয়ে ঘটনার শুরু হয়। ওই থুথু ড্যাফোডিলের এক শিক্ষার্থীর গায়ে লাগে। এই নিয়ে দুই

১৪:০৬ ২৭ অক্টোবর ২০২৫

আগামী নির্বাচনে সারাদেশে ভোটকেন্দ্র ৪২,৭৬১টি

ট ৬৪টি জেলায় এই ভোটকেন্দ্রগুলো স্থাপন করা হয়েছে। ভোটকেন্দ্রে মোট কক্ষের সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি, যেখানে পুরুষ ভোটারদের জন্য ১ লাখ ১৫ হাজার ১৩৭টি কক্ষ এবং মহিলাদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি কক্ষ রাখা হয়েছে

১৪:০০ ২৭ অক্টোবর ২০২৫

উপদেষ্টা মাহফুজ আলমের মন্তব্য নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি

বিবৃতিতে বলা হয়, সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে—এমন তথ্য সঠিক নয়। সংস্কার কার্যক্রম পূর্ণোদ্যমে চলবে।

১৩:৪৩ ২৭ অক্টোবর ২০২৫

এইচএসসি পাসে বসুন্ধরা গ্রুপে চাকরি

প্রতিষ্ঠানটি ‘টেকনিশিয়ান’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৬ নভেম্বর। 

১৩:২৪ ২৭ অক্টোবর ২০২৫

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পিকআপ উল্টে এয়ারপোর্টমুখী লেন বন্ধ

সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে মহাখালী অংশে ঘটেছে এই দুর্ঘটনা। 

১৩:০৩ ২৭ অক্টোবর ২০২৫

বাংলাদেশে মন্দ ঋণ অবলোপনে শিথিলতা, নোটিশ বাধ্যতামূলক

নতুন নির্দেশনায় বলা হয়েছে, মৃত ঋণগ্রহীতার নামে বা তার একক মালিকানাধীন প্রতিষ্ঠানের ঋণ ব্যাংক নিজ বিবেচনায় অবলোপন করতে পারবে। তবে মৃত ব্যক্তির উপার্জনক্ষম উত্তরসূরি আছে কি না, তা দেখতে হবে। ব্যাংক পরিচালনা পর্ষদের অনুমোদনক্রমে ঋণ আদায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নগদ প্রণোদনার সুযোগও রাখা হয়েছে।

১২:৪১ ২৭ অক্টোবর ২০২৫

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা পুনরায় চালু

প্রসঙ্গত, রবিবার দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে মেট্রোরেলের একটি ভারি বিয়ারিং প্যাড ছিটকে পড়ে পথচারী আবুল কালাম মারা যান। এরপর এই রুটের মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল।

১১:৫৮ ২৭ অক্টোবর ২০২৫

ইউটিউবের অ্যান্ড্রয়েড অ্যাপে নতুন ইন্টারফেসে বড় পরিবর্তন

ইন্টারফেসে আরও নতুন ফিচার যুক্ত হয়েছে। ভিডিওর ধরন অনুযায়ী ‘লাইক’ বাটনে বিভিন্ন অ্যানিমেশন দেখা যাবে। যেমন গান শোনার সময় লাইক দিলে মিউজিক নোট, এবং প্লেলিস্টে ভিডিও যোগ করার সময় বিশেষ অ্যানিমেশন প্রদর্শিত হবে। ইউটিউবের মতামত বিভাগও পরিবর্তন করা হয়েছে—এবার থ্রেডভিত্তিক মন্তব্য প্রদর্শিত হবে, যাতে কোন মন্তব্যের উত্তর কোনটি তা সহজে বোঝা যাবে।

১১:৩৫ ২৭ অক্টোবর ২০২৫

৯৫০ গোলের মাইলফলক স্পর্শ করলেন রোনালদো

আইএফএফএইচএসের (IFFHS) পরিসংখ্যান অনুযায়ী, পেশাদার ফুটবলে রোনালদোর ধারে-কাছেও নেই কেউ। দ্বিতীয় স্থানে রয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি, যার গোলসংখ্যা ৮৯১, এবং তৃতীয় স্থানে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে, যার পেশাদার গোল ৭৬২। তবে, পেলের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে থাকা মোট গোলসংখ্যা ১,২৮১-এ ক্লাবের অনানুষ্ঠানিক প্রীতি ম্যাচ ও ট্যুরের গোলও অন্তর্ভুক্ত

১১:০৩ ২৭ অক্টোবর ২০২৫

ফার্মগেটে মেট্রোরেল দুর্ঘটনায় নিহত আবুল কালামের দাফন সম্পন্ন

দুর্ঘটনার পর সড়ক ও রেল উপদেষ্টা ফাওজুল কবির খান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, নিহতের পরিবারের সব দায়-দায়িত্ব মেট্রোরেল কর্তৃপক্ষ গ্রহণ করবে। প্রাথমিকভাবে পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে এবং পরিবারের একজন কর্মক্ষম সদস্যকে চাকরির সুযোগ দেওয়া হবে।

১০:৩৮ ২৭ অক্টোবর ২০২৫

সারাদেশে ভূমি মন্ত্রণালয়ের বিরুদ্ধে ১০ লাখ মামলা: সচিব

সালেহ আহমেদ বলেন, “অন্য মন্ত্রণালয় থেকেও ভূমি-সংক্রান্ত সেবা দেওয়া হয়, কিন্তু অভিযোগ আসে শুধুমাত্র ভূমি মন্ত্রণালয়ের বিরুদ্ধে। ভূমি সেবার বিভিন্ন ধাপে দালালের সম্পৃক্ততা রয়েছে, তবে ভূমির সব কাজ ভূমি মন্ত্রণালয় করে না — আইন মন্ত্রণালয়ও এ সংক্রান্ত কাজ করে।”

১০:১৬ ২৭ অক্টোবর ২০২৫

দুই বিমানবালাকে মারধর, শ্রীলঙ্কায় সৌদি নাগরিক গ্রেফতার

বিমানবালারা দ্রুত বিষয়টি পাইলটকে জানান। পরে সকাল ৬টা ৩২ মিনিটে বিমানটি কলম্বোর বান্দারানায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর পুলিশের সহায়তায় ওই যাত্রীকে আটক করা হয়।

০৯:৩৯ ২৭ অক্টোবর ২০২৫

‘মন্থা’র প্রভাবে উত্তাল সাগর, ৪ সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড়টি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৬০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ৩০০ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ২৮০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে।

০৯:৩২ ২৭ অক্টোবর ২০২৫

তফসিলের আগে সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বসছে ইসি

ইসির পক্ষ থেকে বৈঠকে অংশগ্রহণের জন্য অন্তত ৩১ জন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাকে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ চিহ্নিত ও বাস্তবায়নের উদ্দেশ্যে এই সভা আহ্বান করা হয়েছে।

০৮:৫০ ২৭ অক্টোবর ২০২৫

যাকেই মনোনয়ন দেওয়া হবে, তার পক্ষে কাজ করতে হবে: তারেক রহমান

সভায় তারেক রহমান বলেন, “আসন্ন নির্বাচনে যাকেই মনোনয়ন দেওয়া হবে, তার পক্ষে সবাইকে একযোগে কাজ করতে হবে। যারা সত্যিকারের বিএনপি কর্মী, তারা কখনো দলকে বিভক্ত করবেন না।”

০৮:২৩ ২৭ অক্টোবর ২০২৫

চারদিনের ব্যবধানে আবারও কমল সোনার দাম

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমায় এই সমন্বয় করা হয়েছে। এদিন বাজুসের “স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং”–এর বৈঠকে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে সোনা ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়।

২১:৫৯ ২৬ অক্টোবর ২০২৫