শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে গেমিফিকেশন লার্নিং প্রোগ্রাম
GREC BD ও Aemers Admission Worldwide প্রথমবারের মতো গেমিফিকেশন লার্নিং প্রোগ্রামের আয়োজন করে, যেখানে শিক্ষার্থীরা ইন্টারেক্টিভ গেমের মাধ্যমে একাডেমিক ও পেশাগত দক্ষতা অর্জন করে। এই ব্যতিক্রমধর্মী উদ্যোগে অংশ নেয় ৫০-এর অধিক শিক্ষার্থী, যা তাদের বিশ্লেষণ ক্ষমতা ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে সহায়ক হয়।২১:৪৯ ২৬ অক্টোবর ২০২৫
`জীবন থেকে পালাতে চেয়েছিলেন` মেট্রো দুর্ঘটনায় নিহত আবুল কালাম
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ মেট্রোরেলের ওপর থেকে ভারী ধাতব বেয়ারিং প্যাডটি নিচে পড়ে কালামের মাথায় আঘাত হানে। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।২১:৩৯ ২৬ অক্টোবর ২০২৫
বিদেশি বিনিয়োগকারীদের জন্য সুখবর দিল আমেরিকা
ডিএইচএস-এর প্রস্তাবনা অনুযায়ী, ইবি-৫ অভিবাসী বিনিয়োগকারীদের জন্য আই-৫২৬ ও আই-৫২৬ই ফর্মের ফি ১৪ শতাংশ এবং আই-৮২৯ ফর্মের ফি ১৭ শতাংশ কমানো হবে।২১:১৯ ২৬ অক্টোবর ২০২৫
ভারতীয় সীমান্তে খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি-১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার।২০:৫৯ ২৬ অক্টোবর ২০২৫
অক্টোবরের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২ বিলিয়ন ডলার
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, অক্টোবরের প্রথম ২৫ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৮ কোটি ৪৬ লাখ ৪০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মধ্যে (কৃষি ব্যাংক) এসেছে ১৯ কোটি ৭০ লাখ ৭০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সর্বাধিক ১৪৪ কোটি ৬৩ লাখ ৪০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৮ লাখ ৭০ হাজার ডলার।২০:৩৫ ২৬ অক্টোবর ২০২৫
‘শাপলা’ প্রতীক বিষয়ে সিদ্ধান্ত এ সপ্তাহেই: ইসি
তিনি বলেন, “ভোটকেন্দ্রের তালিকা ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। আগামীকাল সংবাদ সম্মেলন করে তা জানানো হবে। এ ছাড়া চলতি সপ্তাহেই নতুন রাজনৈতিক দলের নিবন্ধনও চূড়ান্ত করবে কমিশন।”২০:০৪ ২৬ অক্টোবর ২০২৫
প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যানের সাক্ষাৎ
দুদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের ওপর গুরুত্বারোপ করে জেনারেল মির্জা পাকিস্তানের পক্ষ থেকে নানা খাতে সহযোগিতা জোরদারের আগ্রহ প্রকাশ করেন।১৯:৩৭ ২৬ অক্টোবর ২০২৫
বিমান মাইলস্টোন স্কুলে না পড়ে সচিবালয়ে পড়া উচিত ছিল: হাসনাত
তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থান শুরু হয়েছিল বিসিএসের বৈষম্য রোধের দাবিতে, কিন্তু আজও পিএসসির কার্যক্রমে সমন্বয়হীনতা বিদ্যমান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা এখনও ভাগ-বাটোয়ারা ও পোস্টিং নিয়েই ব্যস্ত। তাদের অগ্রাধিকারে চাকরিপ্রার্থীরা নেই। এই অদক্ষতা ও উদাসীনতার কারণেই নতুন প্রজন্মের মধ্যে ক্ষোভ বাড়ছে।”১৯:১৪ ২৬ অক্টোবর ২০২৫
ভিটিএস সেবাদাতাদের নিয়ন্ত্রণ থাকছে না, উদ্বেগে উদ্যোক্তারা
এখন থেকে যে কেউ এই সেবা দিতে পারবে। কোনও নিয়ন্ত্রণ না থাকায় কারা সেবা দিচ্ছে, জবাবদিহি কার কাছে করবে এই নিয়ে আরও কোনও বিধি নিষেধ থাকছে না১৮:৫৪ ২৬ অক্টোবর ২০২৫
ডিসেম্বরে ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি
অ্যান্তনিও বলেন, ডিসেম্বরের শেষ নাগাদ বাংলাদেশ সফর করতে পারেন ইতালির প্রধানমন্ত্রী। অভিবাসন, বাণিজ্য, প্রতিরক্ষা এবং সাংস্কৃতিক সহযোগিতাসহ দ্বিপাক্ষিক নানা দিক থাকবে আলোচনায়১৮:৫০ ২৬ অক্টোবর ২০২৫
নভেম্বরেই শেষ হবে উপদেষ্টা পরিষদের কার্যক্রম: তথ্য উপদেষ্টা
তথ্য উপদেষ্টা বলেন, “এগুলো খুব বড় কোনো বিষয় নয়, তবে আমাদের সময়সীমা আগে ছিল তিন মাস, এখন মাত্র এক মাস। কারণ এসব কাজ কেবিনেটেই করতে হবে অথবা নীতিমালা প্রণয়ন করে করতে হবে। নভেম্বরে পরে আর সেগুলো করা সম্ভব হবে না।”১৮:৪৯ ২৬ অক্টোবর ২০২৫
বাউবির এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.৩৪ শতাংশ
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর প্রথম ও দ্বিতীয় বর্ষ মিলিয়ে মোট ৩৮ হাজার ৩৪২ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৩১ হাজার ৪২১ জন। চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী ১৬ হাজার ৭৮৩ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৪৬৩ জন।১৮:২২ ২৬ অক্টোবর ২০২৫
বরিশালে গৃহবধূকে ধর্ষণ মামলায় চার জনের মৃত্যুদণ্ড
২০১৬ সালের ১০ নভেম্বর সন্ধ্যার দিকে বরিশাল নগরীর ২৪ নম্বর ওয়ার্ড ধান গবেষণা রোডের বাসিন্দা ১৯ বছর বয়সী এক গৃহবধূ তার মায়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর অটোরিকশায় করে বরিশাল শের-ই বাংলা১৮:০৯ ২৬ অক্টোবর ২০২৫
একদিনে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪০
বিভাগভিত্তিক হিসাবে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ১৮৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ১২১ জন, খুলনা বিভাগে ৬৫ জন, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে ৫৬ জন করে ১১২ জন, রংপুর বিভাগে ৫০ জন এবং সিলেট বিভাগে ৮ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।১৭:৫৩ ২৬ অক্টোবর ২০২৫
জাতীয় পার্টির মাধ্যমেই ফিরবে আ. লীগ: নুর
নুরুল হক নুর বলেন, ফরিদপুর, মাদারীপুর ও খুলনাসহ যেসব এলাকা একটু আওয়ামী লীগ হিসেবে পরিচিত, ওইসব এলাকায় জাতীয় পার্টির মাধ্যমেই তারা নির্বাচনে নাশকতা করতে চেষ্টা করবে। আন্তর্জাতিকভাবে নির্বাচনকে কলঙ্কিত করতে চেষ্টা করবে। কাজেই জাতীয় পার্টির বিষয়ে নির্বাচনের আগেই আমাদের একটা ফয়সালায় যাওয়া দরকার।১৭:৪৪ ২৬ অক্টোবর ২০২৫
বইমেলা হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই: প্রেস সচিব
প্রেস সচিব বলেন, ‘আমরা এমন একটি বইমেলা চাই, যেখানে সবার বই স্থান পাবে। লেখক যেই মতেরই হোন না কেন—সব ধরনের মত, দৃষ্টিভঙ্গি ও চিন্তার বই যেন মেলায় থাকে। পাঠক নিজেই সিদ্ধান্ত নেবেন তিনি কোন বই পড়বেন বা কিনবেন।’১৬:৫৪ ২৬ অক্টোবর ২০২৫
অতিরিক্ত সিম ব্যবহার নিয়ে নতুন সিদ্ধান্ত নিল বিটিআরসি
এতে আরও বলা হয়, নিজের এনআইডির বিপরীতে কতগুলো সিম নিবন্ধিত আছে তা যাচাই করার জন্য ব্যবহারকারীরা *১৬০০১#, এনআইডির শেষ ৪ ডিজিট পাঠিয়ে তথ্য জানতে পারবেন।১৬:৩৫ ২৬ অক্টোবর ২০২৫
আগামীর বাংলাদেশ গড়তে হলে সবাইকে সহনশীল হতে হবে: আমীর খসরু
বিএনপির এ নেতা বলেন, ‘আগামীর বাংলাদেশ গড়তে হলে সবাইকে সহনশীল হতে হবে। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ছাড়া শত সংস্কার করেও পরিবর্তন আসবে না। যার যার অবস্থা থেকে ম্যান্ডেট নিয়ে জনগণের কাছে যেতে হবে। যা এখনো একমত হয়নি, তা আলোচনার মাধ্যমে সামনে হবে।নির্বাচনের ধারা বাধাগ্রস্ত করলে গণতন্ত্রের ধারা ফিরবে না।’১৬:১৮ ২৬ অক্টোবর ২০২৫
মেট্রোরেলের দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ
তিনি আরও বলেন, দুর্ঘটনায় সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবে।১৫:৪৩ ২৬ অক্টোবর ২০২৫
যে কারণে খুলে পড়ল মেট্রোরেলের বিয়ারিং প্যাড
জানা গেছে, বড় সেতু বা উড়ালপথ নির্মাণে ব্যবহৃত বিয়ারিং প্যাড হলো বিশেষ ধরনের রাবারের তৈরি উপাদান, যা নিচের পিলার ও উড়ালপথের সংযোগ স্থলে বসানো থাকে। এর মাধ্যমে যানবাহনের চাপ সরাসরি পিলারে না গিয়ে মাটিতে সঞ্চারিত হয়।১৫:৩১ ২৬ অক্টোবর ২০২৫
এক এনআইডিতে সর্বোচ্চ ১০টি সিম থাকতে পারবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
তিনি আরও বলেন, “নির্বাচনের আগে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। রাজনৈতিক দলগুলো যদি নিজেদের মধ্যে কিছু সমস্যার সমাধান করে এবং জনগণ সচেতন থাকে, তাহলে নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন হবে।”১৫:১৮ ২৬ অক্টোবর ২০২৫
শাকিবের সিনেমায় একাধিক নায়িকা থাকলেই আপত্তি জান্নাতের
আমি কোনো দুই নায়িকার সাথে ছবি করবো না, এটা শাকিব খানকে আমি অলওয়েজ বলে দিয়েছি। আমি সলো হইলে ওর সাথে কাজ করবো১৫:০৭ ২৬ অক্টোবর ২০২৫
বন্যপ্রাণী হত্যার মামলায় জামিনের সুযোগ থাকছে না: পরিবেশ উপদেষ্টা
বন্যপ্রাণী হত্যা মামলায় জামিনের সুযোগ থাকছে না নতুন আইনে। মেছো বিড়ালকে শুধু শুধুই মেছোবাঘ বলি, অযথাই ইনোসেন্ট এ প্রাণীকে মেরে ফেলি। এমনকি ভিডিও রেকর্ড করে নেটে ছেড়ে দেই১৪:২১ ২৬ অক্টোবর ২০২৫
সাগরে গভীর নিম্নচাপ, সন্ধ্যায় রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, রবিবার সকাল ৬টায় গভীর নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৪০ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৭০ কিলোমিটার দক্ষিণে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১ হাজার ৩০০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৬৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল১৪:০৪ ২৬ অক্টোবর ২০২৫
























