News Bangladesh

ফার্মগেটে আবার কম্পন, আগারগাঁও–শাহবাগ অংশে বন্ধ মেট্রোরেল

ফার্মগেট দুর্ঘটনাস্থলে পুনরায় কম্পন অনুভূত হওয়ায় নিরাপত্তার স্বার্থে আগারগাঁও–শাহবাগ অংশে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ করেছে ডিএমটিসিএল। উত্তরা–আগারগাঁও ও মতিঝিল–শাহবাগ অংশে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

০৮:৪১ ৩০ অক্টোবর ২০২৫

ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রায় পুলিশের জলকামান, টিয়ারশেল

ইবতেদায়ি শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছয় দাবিতে ইবতেদায়ি শিক্ষকরা প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করেছিলেন। দাবিগুলো হলো– স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা নিবন্ধন স্থগিতাদেশ ২০০৮ প্রত্যাহার করা; রেজিস্ট্রেশনপ্রাপ্ত

১৬:২১ ২৯ অক্টোবর ২০২৫

জুলাই সনদে সাইন করে ভুল করেছে বিএনপি: নাসীরুদ্দীন

নাসীরুদ্দীন বলেন, বাস্তবায়ন প্রক্রিয়া না দেখে জুলাই সনদে সাইন করে বিএনপি ভুল করেছে। এখন অন্যের ওপর না চাপিয়ে, ভুলের কাফফারা দিন

১৬:০২ ২৯ অক্টোবর ২০২৫

ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের সঙ্গে লন্ডনগামী বিমানের ধাক্কা

প্রকৌশলীরা বিমানের অবস্থা পরীক্ষা করছেন। যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় বিকল্প ব্যবস্থায় তাদের লন্ডন পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকল্প বিমানটি যাত্রীদের নিয়ে সিলেট থেকে ছেড়ে যাবে। যাত্রীরা ওসমানী বিমানবন্দরে বসে আছেন।

১৫:৩৯ ২৯ অক্টোবর ২০২৫

ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে বিএনপি হতাশ: সালাহউদ্দিন

আরপিও সংশোধন ও জোটের প্রতীক ইস্যু নিয়েও ক্ষোভ প্রকাশ করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “জোটবদ্ধ দলগুলোর স্বাধীনতা ছিল নিজস্ব বা জোটের প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার। কিন্তু এখন একতরফাভাবে বলা হচ্ছে, নিজস্ব প্রতীকেই অংশ নিতে হবে। এটা অগণতান্ত্রিক পদক্ষেপ।”

১৪:৫৯ ২৯ অক্টোবর ২০২৫

গণঅধিকার পরিষদ-এনসিপি জোটের গুঞ্জন ‘মিথ্যা’: রাশেদ খান

রাশেদ খান আরও বলেন, “রাজনীতি কোনো পুতুল খেলা নয় যে, বিয়ে দিলাম আবার ভাঙলাম। রাজনীতিতে উদারতা ও আন্তরিকতা জরুরি।”

১৪:৩৯ ২৯ অক্টোবর ২০২৫

ঐকমত্য কমিশন ‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়ে প্রতারণা করেছে: ফখরুল

বিএনপির নোট অব ডিসেন্ট লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি ছিল সনদে, তা বাদ দেয়া হয়েছে উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, গতকাল জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ দিয়েছে ঐকমত্য কমিশন। অবাক বিস্ময়ে দেখলাম, বিএনপির নোট অব ডিসেন্ট লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি ছিল সনদে, তা বাদ দেয়া হয়েছে। এর মাধ্যমে জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করা হয়েছে। এগুলো দ্রুত সংস্কার করা প্রয়োজন।

১৪:১৭ ২৯ অক্টোবর ২০২৫

মালয়েশিয়ায় ৬৭ বাংলাদেশি গ্রেফতার

অভিযানে ধরা পড়া অভিবাসীরা সীমান্তের অবৈধ পয়েন্ট দিয়ে প্রবেশের পর একটি পরিবহন চক্রের মাধ্যমে কোটা বারুর লেম্বাহ সিরেহ বাস টার্মিনালে নিয়ে আসা হয়। ধারণা করা হচ্ছে, সেখান থেকে তারা মালয়েশিয়ার পশ্চিম উপকূলীয় রাজ্যগুলোতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

১৩:৫০ ২৯ অক্টোবর ২০২৫

মেট্রোরেলে দুর্ঘটনায় নিহতের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

এর আগে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছিল মেট্রোরেল ও সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান নির্ণয় এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য কমিটি গঠন করার আবেদন নিয়ে।

১৩:২৬ ২৯ অক্টোবর ২০২৫

নির্বাচন নাও হতে পারে, সবার আগে জুলাই সনদ হতে হবে: তাহের

ডা. তাহের আরও বলেন, যদি নভেম্বরে গণভোট না হয় তাহলে ভবিষ্যতের সব নির্বাচনেই এর প্রভাব পড়বে-এটি দেশীয় গণতন্ত্রের স্থিতি দুর্বল করতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি দাবি করেন, জামায়াতের পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচন কার্যায়নের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি রয়েছে। 

১২:৫৭ ২৯ অক্টোবর ২০২৫

সিনিয়র অফিসার খুঁজছে ব্র্যাক

প্রতিষ্ঠানটি ‘সিনিয়র অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৮ নভেম্বর।

১২:১১ ২৯ অক্টোবর ২০২৫

ভুয়া জুলাইযোদ্ধাদের তালিকা প্রকাশ করলো সরকার

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ময়মনসিংহ বিভাগে ২০ জন ভুয়া ও ১ জনের নামে দুবার গেজেট হয়েছে। সিলেট বিভাগে এ সংখ্যা যথাক্রমে ২৬ ও ১। চট্টগ্রাম বিভাগে ভুয়া ৩৪ জন এবং ৪ জনের নামে দুবার গেজেট রয়েছে। খুলনায় ভুয়া ৫ জন ও ৪ জনের নামে দুবার গেজেট, রংপুরে ২ জন ভুয়া, ঢাকায় ৭ জন ভুয়া ও ৭ জনের নামে দুবার গেজেট, রাজশাহীতে ৯ জন ভুয়া ও ৪ জনের নামে দুবার গেজেট এবং বরিশাল বিভাগে ২ জনের নামে দুবার গেজেট হয়েছে।

১১:৪৫ ২৯ অক্টোবর ২০২৫

জিমেইল-আউটলুকসহ ১৮ কোটি ৩০ লাখ পাসওয়ার্ড চুরি

যুক্তরাষ্ট্রভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সিনথিয়েন্টের গবেষক বেঞ্জামিন ব্রান্ডেজ প্রথম এই তথ্য ফাঁসের ঘটনা শনাক্ত করেন। পরে তিনি বিষয়টি জানান ‘Have I Been Pwned’ ওয়েবসাইটকেত-যেখানে ব্যবহারকারীরা যাচাই করতে পারেন তাদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে কি না।

১১:২৪ ২৯ অক্টোবর ২০২৫

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবাদ সম্মেলনে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সভাপতিত্ব করবেন। এ সময় উপস্থিত থাকবেন যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, খালেদ সাইফুল্লাহ, জাবেদ রাসিন এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসাসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা।

১০:৪৬ ২৯ অক্টোবর ২০২৫

জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আসছে ইইউর পূর্ণাঙ্গ মিশন

তিনি আরও বলেন, “২০০৮ সালের পর এই প্রথম ইইউ বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাচ্ছে।”

১০:২৮ ২৯ অক্টোবর ২০২৫

ব্যর্থতার মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ নারী দল

ব্যাংককের চালেম ফ্রা কিয়াত স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত দ্বিতীয় প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে ৩-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার পরিবর্তে আরও দুটি গোল হজম করে রুপনা চাকমা ও সতীর্থরা। ফলে ৫-১ গোলের বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজ দল।

০৯:৫১ ২৯ অক্টোবর ২০২৫

ভেবেছিলাম ৩০ পার করলেই বিয়ে করে সংসার করব: তামান্না

সম্প্রতি ফিল্মফেয়ার সাময়িকীতে দেওয়া এক সাক্ষাৎকারে তামান্না বলেন, আগে বলিউডে ৩০ বছর পার করা অভিনেত্রীদের সাধারণত ‘সাইড চরিত্রে’ সীমাবদ্ধ করে দেওয়া হতো। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। “এখন চিত্রনাট্যকার ও পরিচালকরা আমাদের বয়সী অভিনেত্রীদের জন্য গভীর, জটিল ও আকর্ষণীয় চরিত্র লিখছেন,” বলেন তিনি।

০৯:২৬ ২৯ অক্টোবর ২০২৫

ডেঙ্গুতে প্রাণ গেল বিশ্বজয়ী হাফেজ ত্বকীর

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টায় কুমিল্লার মুরাদনগর উপজেলার ডালপা গ্রামের নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে। বর্তমানে দাফনের প্রস্তুতি চলছে।

০৯:০৩ ২৯ অক্টোবর ২০২৫

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লিবিয়ার সরকার ও আইওএমের ঘনিষ্ঠ সহযোগিতায় এই ১৭৪ জন অনিয়মিত অভিবাসীর প্রত্যাবাসন সম্ভব হয়েছে। ফেরত আসাদের মধ্যে অনেকেই লিবিয়ায় অপহরণ ও নির্যাতনের শিকার হন বলে জানা গেছে।

০৮:৪০ ২৯ অক্টোবর ২০২৫

গাজায় ফের শক্তিশালী হামলার নির্দেশ নেতানিয়াহুর

ইসরায়েল সরকারের দাবি, হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। তাদের মতে, গাজায় এখনও থাকা ১৩ ইসরায়েলি বন্দির মৃতদেহ হামাস হস্তান্তর করেনি, যা চুক্তির শর্ত ভঙ্গের শামিল।

০৮:১৭ ২৯ অক্টোবর ২০২৫

সাংবাদিকদের ভারত সফর নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার সমালোচনা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ভারতের পররাষ্ট্র সচিবের স্বচ্ছ নির্বাচনের মন্তব্যে সাংবাদিকদের প্রশ্ন তোলার সুযোগ মিস করার জন্য সমালোচনা করেছেন। তিনি শেখ হাসিনাকে ফেরত চাওয়ার আইনগত প্রক্রিয়া ও জাকির নায়েক ও জাতিসংঘের নতুন প্রতিনিধির বিষয়ে মন্তব্যও জানিয়েছেন।

২১:৪৭ ২৮ অক্টোবর ২০২৫

অ্যামাজন ৩০ হাজার কর্পোরেট কর্মী ছাঁটাই করছে

অ্যামাজন প্রায় ৩০ হাজার কর্পোরেট কর্মী ছাঁটাই করতে যাচ্ছে, যা কোম্পানির মোট কর্পোরেট কর্মীর প্রায় ১০%। খরচ কমানো, প্রশাসনিক সরলীকরণ এবং অফিসে প্রত্যাবর্তনের কারণে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

২১:৩৬ ২৮ অক্টোবর ২০২৫

২৫০ আসনে প্রার্থী চূড়ান্ত করতে যাচ্ছে বিএনপি

বিএনপি দুই-তিন দিনের মধ্যে দেশের ২৫০টি আসনে প্রার্থী মনোনয়নের ‘গ্রিন সিগন্যাল’ দিচ্ছে। দলের হাইকমান্ড ঐক্য রক্ষা ও মাঠ দখলে রাখার জন্য প্রার্থীদের চূড়ান্ত করছে।

২১:১৭ ২৮ অক্টোবর ২০২৫

আদালতের আদেশ মানেন না শিক্ষকনেতা মামুন, ভুয়া ভাউচারে অর্থ আত্মসাৎ

১ লাখ টাকার বিল বলে যে কাগজ কমিটিকে দেয়া হয় মূলত তা কোনো বিল নয়- এটি একটি দোকানের কোটেশন। আমরা ওই দোকান মালিক আনোয়ারের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি,  এ নামে তার কোনো দোকানের ট্রেড লাইসেন্স নেই, কোনো বিল করার প্রশ্নই ওঠে না

২০:৪৮ ২৮ অক্টোবর ২০২৫