নতুন চুক্তিতে ওপেনএআই–মাইক্রোসফট, এআই জগতে বড় পরিবর্তন
মাইক্রোসফট ও ওপেনএআই নতুন চুক্তিতে পৌঁছেছে, যার মাধ্যমে ওপেনএআইকে পাবলিক বেনিফিট করপোরেশনে পুনর্গঠন করা হবে। মাইক্রোসফটের ১৩৫ বিলিয়ন ডলারের (২৭%) শেয়ার থাকলেও নিয়ন্ত্রণ থাকবে ওপেনএআই ফাউন্ডেশনের হাতে।২০:৪৩ ২৮ অক্টোবর ২০২৫
নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে বডি-ওর্ন ক্যামেরা কেনার নির্দেশ
আগামী জাতীয় নির্বাচনকে স্বচ্ছ ও নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য দ্রুত বডি-ওর্ন ক্যামেরা কেনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ডিসেম্বরের মধ্যে ক্রয় ও প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্নের নির্দেশ দিয়ে তিনি নির্বাচনী নিরাপত্তায় প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দেন।২০:১৯ ২৮ অক্টোবর ২০২৫
অস্ট্রেলিয়ায় রুপার খনিতে বিস্ফোরণ: ২ শ্রমিক নিহত
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের কোবারে এন্ডেভার রুপার খনিতে ভূগর্ভস্থ বিস্ফোরণে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। ২০১৫ সালের পর দেশটিতে এটাই প্রথম প্রাণঘাতী খনি দুর্ঘটনা।১৯:৫৭ ২৮ অক্টোবর ২০২৫
বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণে ইইউ’র পূর্ণাঙ্গ মিশন পরিকল্পনা
ইউরোপীয় ইউনিয়ন ২০০৮ সালের পর প্রথমবার বাংলাদেশে পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাতে যাচ্ছে। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিতে ইইউ নির্বাচন কমিশনকে সহায়তা করবে।১৯:৪৪ ২৮ অক্টোবর ২০২৫
এক বছরে ২৫৮ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি
গত এক বছরে ২৫৮টি রফতানিমুখী পোশাক কারখানা বন্ধ হয়েছে; শ্রম আইন সংস্কার, ট্রেড ইউনিয়ন ও চট্টগ্রাম বন্দরের মাশুল বৃদ্ধিতে শিল্পে অস্থিরতার আশঙ্কা। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ব্যবসায়িক প্রস্তুতি, এলডিসি উত্তরণ ও বিদেশি বিনিয়োগে নেতিবাচক প্রভাব নিয়ে সতর্কতা দিয়েছেন।১৯:১৯ ২৮ অক্টোবর ২০২৫
জাতীয় নির্বাচনের দিনই হবে গণভোট: বিএনপি
বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জাতীয় নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হবে; নতুন কোনো আলোচনা বা পরিবর্তনের সুযোগ নেই। তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এবং নির্বাচন কমিশনকে কার্যকর করতে এ ছাড়া বিকল্প নেই।১৮:৩৭ ২৮ অক্টোবর ২০২৫
‘বিএনপি–এনসিপি জোটের সিদ্ধান্ত পরে জানানো হবে’
সালাহউদ্দিন আহমদ জানান, আরপিওর আগের আইন বহাল রাখার অনুরোধ জানানো হয়েছে। বিএনপি–এনসিপি জোটভুক্তির সিদ্ধান্ত এখনও আসেনি, ঐকমত্য কমিশনের সুপারিশে আপত্তি রয়েছে।১৮:০৯ ২৮ অক্টোবর ২০২৫
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,০৪১ জন
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে; হাসপাতালে ভর্তি হয়েছেন ১,০৪১ জন। চলতি বছর ডেঙ্গুতে মোট ২৭৩ জনের মৃত্যু ও ৬৭,৪৬৪ জনের ভর্তি হয়েছে।১৭:৫৩ ২৮ অক্টোবর ২০২৫
সংবিধান সংস্কারে গণভোটের সুপারিশ জাতীয় ঐকমত্য কমিশনের
জাতীয় নির্বাচনের আগে সংবিধান সংস্কার বিষয়ে গণভোট আয়োজন ও অবিলম্বে আদেশ জারির পরামর্শ দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। অধ্যাপক আলী রীয়াজ জানান, জুলাই সনদের ৪৮ দফা সংস্কার তিন ধাপে বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে।১৬:১৯ ২৮ অক্টোবর ২০২৫
ব্যাটিং ব্যর্থতায় হারের পর তানজিম সাকিবের আক্ষেপ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি–টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় ১৬ রানে হেরেছে বাংলাদেশ। ম্যাচ শেষে তানজিম হাসান সাকিবের আক্ষেপ— “একজন থিতু ব্যাটার থাকলে ফলটা অন্যরকম হতো।”১৫:৪৭ ২৮ অক্টোবর ২০২৫
অস্ত্র মামলায় যুবলীগের সাবেক নেতা সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। পলাতক সম্রাটের অনুপস্থিতিতেই বিচারক মো. ইব্রাহিম মিয়া এ রায় ঘোষণা করেন।১৫:০৮ ২৮ অক্টোবর ২০২৫
বিপুল সংখ্যক আসামির জামিনে ব্যাখ্যা চাইলেন প্রধান বিচারপতি
বিপুল সংখ্যক আসামিকে জামিন দেওয়ার ঘটনায় হাইকোর্ট বিভাগের তিন বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের স্পেশাল
১৪:৫৭ ২৮ অক্টোবর ২০২৫
মেট্রোরেল ট্র্যাজেডি: ১০ কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ
আইনি নোটিশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে দশ কোটি টাকা এবং কালামের পরিবারের একজন সদস্যকে মেট্রোরেলে স্থায়ী চাকরি দেওয়ার কথা বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আইনি নোটিশে উল্লেখ করা হয়১৪:৪০ ২৮ অক্টোবর ২০২৫
ধানমন্ডিতে আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
দুপুরে প্রায় ৫০ থেকে ৬০ জন আইডিয়াল কলেজের শিক্ষার্থী ম্যারিয়ট কনভেনশন হলের গলিতে সংঘর্ষের উদ্দেশ্যে জড়ো হলে পুলিশ তাদের সরিয়ে দিতে যায়। এ সময় শিক্ষার্থীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ বাধে।১৪:৩৮ ২৮ অক্টোবর ২০২৫
প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর
এর আগে সোমবার (২৭ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।১৪:১৯ ২৮ অক্টোবর ২০২৫
আল–আরাফাহ ইসলামী ব্যাংকের এমডি ফরমানকে অপসারণ
এর আগে গত ১৩ এপ্রিল ফরমান আর চৌধুরীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় ব্যাংকের পরিচালনা পর্ষদ। অভিযোগের তদন্তে খেলাপি ঋণের তথ্য গোপন, নিয়োগ ও পদোন্নতিতে অনিয়ম, সিএসআর তহবিলের অপব্যবহার, বেতনের বাইরে অতিরিক্ত অর্থ গ্রহণ ও ফেরত না দেওয়াসহ নানা অনিয়মে সম্পৃক্ততা পাওয়া যায়।১৩:৫৯ ২৮ অক্টোবর ২০২৫
নির্বাচন ঠেকানোর চেষ্টা জনগণ মেনে নেবে না: ফারুক
জয়নুল আবদিন ফারুক বলেন, “নির্বাচন এড়িয়ে ক্ষমতা আঁকড়ে ধরার চেষ্টা বিএনপির কোনো নেতাকর্মী সফল হতে দেবে না।”১৩:৩০ ২৮ অক্টোবর ২০২৫
নিজেই গা ঢাকা দিয়েছিলেন খতিব মু্হিবুল্লাহ: জিএমপি
ইমাম মুহিবুল্লাহ অপহরণের পেছনে ইসকন জড়িত থাকার অভিযোগ করা হয়েছিল। তবে পুলিশের তদন্তে উঠে এসেছে তিনি নিজে শ্যামলী পরিবহনের বাসের টিকিট কেটে পঞ্চগড় গেছেন। পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় চাঞ্চল্যকর১৩:৩০ ২৮ অক্টোবর ২০২৫
নির্বাচনের আগে আরও অস্ত্র উদ্ধার হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জাতীয় উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সদস্যরা নিজেদের জীবন ও স্বার্থ পরোয়া না করে নিষ্ঠা, দায়িত্ববোধ ও দেশপ্রেমে জাতির সেবায় নিয়োজিত থাকেন।১২:৫৩ ২৮ অক্টোবর ২০২৫
চট্টগ্রামে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে গুলিতে নিহত ১
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা ও যুবদল নেতা বোরহান-এর অনুসারীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যানার টানানোকে কেন্দ্র করে বিরোধ দেখা দেয়।১২:১৭ ২৮ অক্টোবর ২০২৫
অ্যান্ড্রয়েডেও আসছে ‘সোরা’ অ্যাপ
অ্যান্ড্রয়েড সংস্করণ উন্মুক্তের পাশাপাশি সোরা অ্যাপে যুক্ত হচ্ছে একাধিক নতুন ফিচার। এর মধ্যে ‘ক্যামিও’ ফিচারটি অন্যতম, যার মাধ্যমে যেকোনো ব্যক্তি, পোষা প্রাণী এমনকি বস্তুকেও ভিডিওর চরিত্র হিসেবে যুক্ত করা যাবে। পাশাপাশি ‘স্টিচিং’ নামের এআই টুলের মাধ্যমে একাধিক ক্লিপ একত্র করে নতুন ভিডিও তৈরি করা যাবে।১১:৫১ ২৮ অক্টোবর ২০২৫
মায়ের ত্যাগ স্মরণ করে দলের ঐক্যের আহ্বান তারেক রহমানের
তারেক রহমান বলেন, “আমার মা মৃত্যুর মুখোমুখি ছিলেন। ইচ্ছে করলে তাঁকে নিয়ে আসতে পারতাম, কিন্তু মা আপনাদের ছেড়ে আসেননি। ছয়বার মৃত্যুর মুখোমুখি হয়েও আপনাদের ত্যাগ করেননি। যিনি এত ত্যাগ স্বীকার করেছেন, তাঁকে সামনে রেখে আপনারা ঐক্যবদ্ধ থাকুন।”১১:২০ ২৮ অক্টোবর ২০২৫
ঘূর্ণিঝড় ‘মোন্থা’ নিয়ে ৮ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘মোন্থা’ আরও ঘণীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং আজ সন্ধ্যা অথবা রাতে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।১০:৪৪ ২৮ অক্টোবর ২০২৫
চট্টগ্রামে ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ১
দায়িত্বরত গেটকিপার জানান, নিয়ম অনুযায়ী সিগন্যাল দেওয়া হলেও দ্রুতগতিতে আসা ট্রাকটি সিগন্যাল অমান্য করে রেললাইন অতিক্রমের চেষ্টা করে। এসময় ট্রেনটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। তবে স্থানীয়রা দুর্ঘটনার জন্য গেটকিপারের গাফিলতিকেই দায়ী করছেন।১০:২১ ২৮ অক্টোবর ২০২৫
























