News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৫০, ২১ এপ্রিল ২০১৫
আপডেট: ০৬:৩০, ১৯ জানুয়ারি ২০২০

সেরে উঠেছেন ইনিয়েস্তা

সেরে উঠেছেন ইনিয়েস্তা

ঢাকা: ইনজুরি থেকে সেরে উঠেছেন আন্দ্রেস ইনিয়েস্তা।

মঙ্গলবার ন্যু ক্যাম্পে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় পর্বের জন্য ফিট ঘোষণা করা হয়েছে স্প্যানিশ ফুটবলারকে। সোমবার বার্সেলোনা ক্লাবের ওয়েবসাইট বিষয়টি নিশ্চিত করেছে।

শনিবার স্প্যানিশ লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ের দিনে খেলার শুরুতেই স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছিল ইনিয়েস্তাকে। কিন্তু দু দিন বাদেই খেলার উপযুক্ত ঘোষণা করা হল বার্সার মিডফিল্ড জেনারেলকে।

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজিকে ৩-১ গোলে হারিয়েছিল বার্সা। সেই ম্যাচে কাতালন ক্লাবটির পক্ষে প্রথম গোলটি করেছিলেন নেইমার। পরে জোড়া গোল করেন লুইস সুয়ারেজ।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়