News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৯, ২০ এপ্রিল ২০১৫
আপডেট: ০৫:৪৪, ১৯ জানুয়ারি ২০২০

বিসিএল ৪ দিনের ম্যাচ শুরু মঙ্গলবার

বিসিএল ৪ দিনের ম্যাচ শুরু মঙ্গলবার

ঢাকা: পাকিস্তান সিরিজের প্রস্তুতির জন্য বিসিএলের ওয়ানডে ম্যাচশেষে মঙ্গলবার থেকে মাঠে গড়াচ্ছে চারদিনের ম্যাচ।

সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এ তথ্য নিশ্চিত করেছে।

চলতি পাকিস্তান সিরিজের কারণে জাতীয় দলের তারকাদের ছাড়াই শুরু হচ্ছে বিসিএলের প্রথম শ্রেণির চারদিনের টুর্নামেন্ট।

বিসিএলের উদ্বোধনী ম্যাচে ফতুল্লায় মুখোমুখি হবে প্রাইম ব্যাংক সাউথ জোন ও বিসিবি নর্থজোন। ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে নটায়।

বিসিএলের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে বিসিবি।

প্রাইম ব্যাংক সাউথ জোন দলে খেলবেন-ইমরুল কায়েস, শাহরিয়ার নাফিস, মো:মিথুন, তুষার ইমরান, মুসাদ্দেক হোসেন সৈকত, কাজি নুরুল হাসান, আব্দুর রাজ্জাক, সোহাগ গাজী, আল আমিন হোসেন, সৈকত আলী, জিয়াউর রহমান, রবিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, এনামুল হক জুনিয়ার ও আসিফ আহমেদ।

বিসিবি নর্থ জোনে খেলবেন-নাঈম ইসলাম, জুনায়েদ সিদ্দিকী, মাহমুদুল হাসান, মাইশুকুর রহমান, তৌহিদ তারেক, তাইজুল ইসলাম, ফরহাদ রেজা, মুক্তার আলী, দেলোয়ার হোসেন, সাকলাইন সজিব, হামিদুল ইসলাম, আরিফুল হক, ফরিদ হোসেন ও মিজানুর রহমান।

উল্লেখ্য, দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে জাতীয় দল ছাড়াও দেশের সেরা ক্রিকেটাররা অংশ নেয়।

নিউজবাংলাদেশ.কম/এসএস/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়