মুশফিকের অর্ধশতক
ঢাকা: রোববার মিরপুরে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও ব্যাট হাতে জ্বলে উঠেছেন মুশফিকুর রহিম। তামিম যখন সেঞ্চুরি থেকে মাত্র আট রান দুরে ঠিক তখনই মুশফিক তার ওয়ানডে ক্যারিয়ারের ২২তম অর্ধশতক পূর্ণ করেছেন।
৫৭ বল খেলে নিজের অর্ধশতক পূর্ণ করেন মুশফিকুর রহিম। তার নান্দনিক অর্ধশতকে ছয়টি বাউন্ডারি ও একটি বিশাল ছক্কা রয়েছে। এ প্রতিবেন খেলা পর্যন্ত তামিম ৯৪ ও মুশফিক ৫৩ রানে ব্যাট করছেন।
দুপুরে টস জিতে প্রথমে ব্যাট করা পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩৯ রান সংগ্রহ করে। রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় খেলায় পরস্পরের মোকাবেলা করছে স্বাগতিক বাংলাদেশ ও পাকিস্তান।
সিরিজের প্রথম ওয়ানডে পাকিস্তানকে হারিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ এগিয়ে আছে টাইগাররা।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এমএম
নিউজবাংলাদেশ.কম








