News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৮, ১৬ এপ্রিল ২০১৫
আপডেট: ০৪:১৬, ১৮ জানুয়ারি ২০২০

মুশফিকের কান্না দেখে কেঁদেছিলেন সাকিব

মুশফিকের কান্না দেখে কেঁদেছিলেন সাকিব


ঢাকা: বাংলাদেশ ক্রিকেট দলের ভক্তদের কাছে ২০১২ সালের এশিয়া কাপের প্রসঙ্গ উঠলেই চোখে ভাসে সাকিব আল হাসানের কান্না ভেজা একটি ছবি।

সেদিন মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ফাইনালে নাটকীয় ম্যাচে ২ রানে হারের পর নিজেকে আর ধরে রাখতে পারেননি সাকিব। মাঠে উপস্থিত হাজার হাজার দর্শকের সামনেই কান্নায় ভেঙে পড়েন তিনি। আর ক্যামেরা খুঁজে নেয় তাকে। যা দেখে কেঁদেছে গোটা বাংলাদেশও।

আরেকটি পাকিস্তান সিরিজের আগে সাকিবের কান্নার সেই প্রসঙ্গটি উঠে এল। বৃহস্পতিবার মিরপুরে অনুশীলন শেষে এশিয়া কাপে মিসবাহ উল হকের দলের কাছে টাইগারদের হার ও নিজের কান্নার বিষয় নিয়ে সাকিব বললেন, “ সেবার এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে হারের পর মুশফিক ভাই প্রথমে কেঁদেছিলেন। তার কান্না দেখে আমার সমস্যা হয়েছে। আর আমিও কেঁদে ফেলেছি।”

তবে এবার আর আগের ভুল করতে চায় না মাশরাফি মর্তুজা বাহিনী। এদিন সাকিব বললেন, “এবার যদি ওরকম সুযোগ পাই, আল্লাহ যদি সহায় থাকেন; আর আমরা যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি, তাহলে অবশ্যই ম্যাচ জিততে পারব। কেননা এখন সব বিভাগে উন্নতি করছি আমরা।”

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়