News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১২, ১৬ এপ্রিল ২০১৫
আপডেট: ০৪:১৬, ১৮ জানুয়ারি ২০২০

ইয়াসিরের বদলে জুলফিকার

ইয়াসিরের বদলে জুলফিকার

 

ঢাকা: সোহেল খান ও শোয়েব মকসুদের পর পাকিস্তানের তৃতীয় খেলোয়াড় হিসেবে বাংলাদেশের বিপক্ষের আসন্ন ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পড়েছেন নবাগত স্পিনার ইয়াসির শাহ। তার বিকল্প হিসেবে আজহার আলির নেতৃত্বাধনী ৫০ ওভারি দলে ডাক পেয়েছেন ৩৬ বছর বয়সী স্পিনার জুলফিকার বাবর।

বুধবার ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ডান হাতের আঙ্গুলে ব্যথা পান ইয়াসির। এরপর আঙ্গুলে সেলাইও নিতে হয় তাকে। পরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক বিবৃতিতে বলা হয়, ইনজুরির শিকার হয়েছেন ইয়াসির। প্রসঙ্গত, গতকালের ওই ম্যাচে সাব্বির রহমানের সেঞ্চুরিতে বিসিবি একাদশের কাছে হেরে যায় পাকিস্তান।

২০১১ সালের সেপ্টেম্বরে ওয়ানডে অভিষেক হয় ইয়াসিরের। কিন্তু এরপর বিশ্বকাপের আগে গত চার বছরে আর একটিও ওয়ানডে খেলা হয়নি তার। ক্রিকেট মহাযজ্ঞে ভারতের বিপক্ষে খেলেছিলেন। তবে সেই ম্যাচে ৮ ওভারে ৬০ রান দিয়ে কোনো উইকেট না পাওয়ায় আর দলে সুযোগ পাননি তিনি। অন্যদিকে দলে নতুন ডাক পাওয়া বাবর ২০১৪ সালের ডিসেম্বরে পাকিস্তানের হয়ে সর্বশেষ খেলেছিলেন। বিশ্বকাপে অবশ্য খেলা হয়নি তার।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়