News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০৩, ১৫ এপ্রিল ২০১৫
আপডেট: ০৪:৩৮, ১৯ জানুয়ারি ২০২০

হাফিজের মুখে সাব্বিরের প্রশংসা

হাফিজের মুখে সাব্বিরের প্রশংসা


ঢাকা: বোলিংয়ের শুরুতে বিসিবি একাদশকে ভালোই চেপে ধরেছিল পাকিস্তান। সেখান থেকে দলকে টেনে তোলেন সাব্বির রহমান। ঝড়ো সেঞ্চুরি করে দলকে জয়ের কক্ষপথে ফেরান। আর সেই ভীতের ওপর দাঁড়িয়ে সোহাগ গাজীরা অবিস্মরণীয় এক জয় তুলে নেন। বিষয়টি মুগ্ধ করেছে পাকিস্তান অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে। বাংলাদেশ দল আর সাব্বিরের প্রশংসায় মেতেছেন সাবেক পাকিস্তান অধিনায়ক।

ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে বিসিবি একাদশের কাছে এক উইকেটে হারের পর হাফিজ বলেন, “সত্যি কথা বলতে দুই দল দারুণ ক্রিকেট খেলেছে। তবে দিন শেষে বাংলাদেশ ‘এ’ দলকে কৃতিত্ব দিতেই হবে। এখন কিছু বিষয় নিয়ে কাজ করতে হবে আমাদের। যেমন ফিল্ডিং।  এজন্য কঠোর পরিশ্রম করতে হবে। বোলারদের আরো তাতিয়ে উঠতে হবে। কারণ, এরকম ফ্লাড উইকেটে ২৭০ রান খুব খারাপ কিছু নয়। এখন প্রথম ওয়ানডের আগে ভালোভাবে পরিকল্পনা করতে হবে আমাদের।”

কিছুদিন আগে টাইগার তারকা সাকিব আল হাসান বাংলাদেশকে ফেভারিট বলেছিলেন, বিষয়টিকে খুব বেশি পাত্তা দিতে চাইছেন না হাফিজ। শহীদ আফ্রিদি ও মিসবাহ উল হকের অবসরকেও খুব বড় করে দেখতে চাইছেন না তিনি। বরং নিজেদের যে আরো উন্নতি করতে হবে সে বিষয়েই সব মনযোগ তার। তবে সাব্বিরের আকণ্ঠ প্রশংসা করেছেন হাফিজ। তিনি বলেন, “দর্শক হিসেবে আপনি যদি দেখেন তাহলে এটা অন্যতম সেরা একটি সেঞ্চুরি। সে ভয় পায়নি। বরং বোলারদের শাসন করতে চেয়েছে।”

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়