News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:৫২, ২৩ এপ্রিল ২০১৫
আপডেট: ০৪:১৮, ১৮ জানুয়ারি ২০২০

টসে জিতে ব্যাট করছে আম্বার স্পোর্টিং ক্লাব

টসে জিতে ব্যাট করছে আম্বার স্পোর্টিং ক্লাব

ঢাকা: বিকেএসপির ২ নং মাঠে অনুষ্ঠিত তৃতীয় বিভাগের প্রথম লেগে নিজেদের চতুর্থ খেলায় টসে জিতে ব্যাট করছে আম্বার স্পোর্টিং ক্লাব। বৃহস্পতিবার মিরপুর বয়েজ স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয়েছে তারা। ১০ ওভার শেষে আম্বার স্পোর্টিং ক্লাবের সংগ্রহ ২ উইকেটি ২৯ রান।

সকাল ৯ টায় খেলাটি শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে মাঠের আউট ফিল্ড ভেজা থাকায় খেলা শুরু হতে হতে বেজে যায় বেলা ১১টা।

আম্বার স্পোর্টিং ক্লা্বের ক্যাপ্টেন শামিমুল হক বিদ্যুৎ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। খেলা শুরুর আগে তিনি বলেন, প্রথমে ব্যাটিং করে ভালো রান করতে পারলে প্রতিপক্ষ দলকে চাপে ফেলা যাবে। এ কারণেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত।

চ্যাম্পিয়ন হওয়ার জন্য তাদের দল গঠন করা হয়েছে জানিয়ে জাতীয় দলের সাবেক এ খেলোয়াড় বলেন, আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য মাঠে এসেছি, ইনশাল্লাহ জয় নিয়েই মাঠ ছাড়ব।

দলের কোচ আনোয়ারুল মোস্তাকিম টোরে বলেন, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- সব বিভাগেই আমরা শক্তিশালী। আশা করছি আজকে আমরাই জিতব।

শুরুতেই ব্যাটিংয়ে নেমে স্ট্রাইকিংয়ে রফিকুজ্জামান এবং নন স্ট্রাইকিংয়ে যান সাইফুল ইসলাম।

ম্যাচের ৪র্থ বলেই আম্বার স্পোটিং ক্লাবের রফিকুজ্জামান মিরপুর বয়েজ স্পোর্টিং ক্লাবের মিলনের বলে কট বিহাইন্ড হলে এবং তৃতীয় ওভারে ওয়াহিদ স্লিপে ক্যাচ দিলে তারা কিছুটা চাপে পড়ে যায়। তবে সাইফুল ইসলাম এবং ফজলে নাঈমের ব্যাটিং দৃঢ়তায় প্রাথমিক বিপর্যয় কাটিয়ে উঠে আম্বার স্পোর্টিং।

মইনুল ইসলাম ২৬ বলে ৪ রান ও ফজলে নাঈম ১৭ বলে ১৪ রান নিয়ে ব্যাটিং করছিলেন।

মিরপুর বয়েজ স্পোর্টিং ক্লাবের পিন্টু ১৯ রান দিয়ে ১ উইকেট এবং আরমান ৭ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/টিএ/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়