News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:২৪, ২২ এপ্রিল ২০১৫
আপডেট: ১৩:২৪, ১ ফেব্রুয়ারি ২০২০

টি-টোয়েন্টিতে নতুন দুই মুখ

টি-টোয়েন্টিতে নতুন দুই মুখ

ঢাকা: পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার বিসিবির ঘোষিত দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন লিটন কুমার দাস ও মুস্তাফিজুর রহমান। একমাত্র টি-টোয়েন্টিতে বিশ্রাম দেয়া হয়েছে পেসার রুবেল হোসেন ও মুমিনুল হককে। টেস্ট সিরিজের জন্য তাদের বিশ্রাম দেয়া হয়।

আগামী ২৪ এপ্রিল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি মুখোমুখি হবে টাইগাররা। টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করবেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

টি-টোয়েন্টি দল:
তামিম ইকবাল, রনি তালুকদার, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাব্বির রহমান, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তাসকিন আহমেদ, আবুল হাসান রাজু,  মুস্তাফিজুর রহমান ও আরাফাত সানি।

নিউজবাংলাদেশ.কম/এসএস/

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়