News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০২, ২২ এপ্রিল ২০১৫
আপডেট: ০৫:০৪, ১ মার্চ ২০২০

আট নম্বরে নেমেও সেঞ্চুরি করলেন সোহাগ

আট নম্বরে নেমেও সেঞ্চুরি করলেন সোহাগ

ঢাকা: সংশোধিত অ্যাকশনে বোলিং করার ছাড়পত্র পেয়েও পাকিস্তান সিরিজে যায়গা হয়নি জাতীয় দলের স্পিনার সোহাগ গাজীর। ২৩ বছর বয়সী ডানহাতি স্পিনার বোলিং ছাড়াও ব্যাট হাতে এখন দারুণ ফর্মে আছেন। বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএলে আট নম্বরে ব্যাট করতে নেমে অসাধারণ সেঞ্চুরি হাকিয়েছেন সোহাগ।

দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে বুধবার ফতুল্লায় প্রাইম ব্যাংক সাউথ জোনের হয়ে ১০৮ রানের নান্দনিক ইনিংস খেলেছেন অন্যতম সেরা এ স্পিনার। ১১৩ বল খেলে ১১টি বাউন্ডারি ও পাঁচটি ছক্কায় হাকিয়ে এ রান করেন তিনি। আগের দিন আট নম্বরে ব্যাট করতে নেমে ২৪ রানে অপরাজিত ছিলেন সোহাগ।

তার সেঞ্চুরির ওপর ভর করে দশ উইকেট হারিয়ে ৩৫২ রান সংগ্রহ করেছে প্রাইম ব্যাংক। প্রাইম ব্যাংকের করা ৩৫২ রানের জবাবে এখন ব্যাট করছে বিসিবি নর্থ জোন। এ প্রতিবেন খেলা পর্যন্ত ৬৪ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করেছেন তারা ।

নিউজবাংলাদেশ.কম/এসএস/ এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়