News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪৩, ২২ এপ্রিল ২০১৫
আপডেট: ১২:৩২, ১ ফেব্রুয়ারি ২০২০

আম্বার স্পোর্টিংয়ের টানা তৃতীয় জয়

আম্বার স্পোর্টিংয়ের টানা তৃতীয় জয়

ঢাকা: মঙ্গলবার মিরপুরের সিটি ক্লাব মাঠে ওরিয়েন্ট ক্লাবকে ৬ উইকেটে হারিয়ে টানা তৃতীয় জয়ের স্বাদ নিল আম্বার স্পোর্টিং ক্লাব (এএসসি)।

তৃতীয় বিভাগ ক্রিকেটের প্রথম লেগের তৃতীয় এই ম্যাচে আম্বারের খেলোয়াড়রা ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে সমান দক্ষতা দেখান।

সকালে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওরিয়েন্ট ক্লাব। নির্ধারিত ৫০ ওভারে তারা ১৭৩ রানে অলআউট হয়।

আম্বারের বোলারদের দুরন্ত বোলিংয়ে শুরু থেকেই চাপের মধ্যে ছিলেন ওরিয়েন্টের ব্যাটসম্যানরা। আম্বারের পক্ষে সোহাগ, অভি ও ওয়াহিদ প্রত্যেকে তুলে নেন ২টি করে উইকেট। এছাড়া ওরিয়েন্টের দুজন ব্যাটসম্যান রানআউট হন।

ব্যাটিং করতে নেমে ৪২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান করে আম্বার স্পোর্টিং ক্লাব। এরমধ্যে রফিকের সংগ্রহ ৬২, ওয়াহিদ ৫৭ (নট আউট) ও নাঈম ৩৬ রান।

৬ ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছানো এই জয়ের ফলে টানা তৃতীয় ম্যাচে জয়ী হয়ে আম্বারের আত্মবিশ্বাস এখন তুঙ্গে।

উল্লেখ্য, তৃতীয় বিভাগ লিগের প্রথম লেগে নিজেতের প্রথম খেলায় বাড্ডা একতাকে ৬১ রানে হারায় আম্বার স্পোর্টিং। এরপর গত রোববার রাজধানীর ধানমন্ডি আবাহনী মাঠে দ্বিতীয় ম্যাচে আসিফ সাফা ক্রিকেট একাডেমিকে ৬ রানে হারায় তারা।

আগামীকাল (বৃহস্পতিবার) মিরপুর বয়েস ক্লাবের বিপক্ষে তৃতীয় ম্যাচে মাঠে নামবে আম্বার। খেলাটি হবে সাভারের জিরানিতে বিকেএসপির ২ নম্বর মাঠে।

নিউজবাংলাদেশ.কম/একে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়