News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪৮, ২২ এপ্রিল ২০১৫
আপডেট: ০৯:১৭, ১ মার্চ ২০২০

এবার ১৫০-এর চূড়ায় সাকিব

এবার ১৫০-এর চূড়ায় সাকিব

ঢাকা: পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানেডতে দেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে ১৫০ ওয়ানডে খেলার নজির স্থাপন করেছিলেন মাশরাফি বিন মর্তুজা। দুই দিন বাদে সেই পাকদের বিপক্ষেই ১৫০-এর চূড়ায় উঠলেন সাকিব আল হাসানও। দেশের চতুর্থ ক্রিকেটার হিসেবে।

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচটিই সাকিবের ক্যারিয়ারের ১৫০তম ওয়ানডে ম্যাচ। বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিমও আছেন এই দৌড়ে। মুশি আর একটি ম্যাচ খেললেই পৌঁছে যাবেন এই মাইলফলকে। আজ তিনি ক্যারিয়ারের ১৪৯ তম ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছেন।

নয় বছর আগে ২০০৬ সালের ৬ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে জাতীয় দলে অভিষেক হয়েছিল সাকিবের। পরের বছর ২০০৭ সালের ১৮ মে চট্টগ্রামের মাটিতে ভারতের বিপক্ষে টেস্ট ক্যাপও পাওয়া হয় তার।
 
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১৭৫টি ওয়ানডে খেলেছেন মোহাম্মদ আশরাফুল। যিনি এখন বিপিএল ফিক্সিংয়ের কারণে নিষিদ্ধ আছেন। এছাড়া ১৫৩টি ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে আছেন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক।

রোববারের ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে মুশফিকুর রহিম খেলছেন ১৪৯টি ম্যাচ। তামিম ইকবাল খেলছেন ১৪৪টি ওয়ানডে। এছাড়া বাংলাদেশের হয়ে একশোর বেশি ওয়ানডে খেলেছেন খালেদ মাসুদ পাইলট (১২৬), মোহাম্মদ রফিক (১২৩), মাহমুদউল্লাহ রিয়াদ (১১৯) ও হাবিবুল বাশার (১১১)টি ওয়ানডে।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়