ঢাকায় পৌঁছেছেন মিসবাহ
ঢাকা: বুধবার সকালে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক মিসবাহ উল হক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তা বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ শুরু হবে আগামী ২৮ এপ্রিল। কিন্তু তার ছয় দিন আগেই ঢাকায় পৌঁছালেন পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক। নিজেদের ওয়ানডে ইতিহাসে টাইগারদের বিপক্ষে প্রথমবার সিরিজ হারায় একটু আগেভাগেই ঢাকায় পা রাখলেন সদ্য ওয়ানডে ক্রিকেট থেকে অতীত হওয়া ক্রিকেটার।
মিসবাহর আগমনের বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির নিরাপত্তা বিভাগ। বুধবার সকালেই ঢাকায় এসে পৌঁছেছেন মিসবাহ। সেই সাথে টেস্ট দলের বাকি সদস্যরাও। পাকিস্তান টেস্ট দলের বেশিরভাগ সদস্যই বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।
এর আগে টি-টোয়েন্টি দলের অধিনায়ক শহীদ আফ্রিদিও নির্ধারিত সূচির একদিন আগেই গত ২০ এপ্রিল ঢাকায় আসেন। আগামী ২৪ এপ্রিল বাংলাদেশ-পাকিস্তান একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এফকে
নিউজবাংলাদেশ.কম








