News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৪২, ২২ এপ্রিল ২০১৫
আপডেট: ০৪:১৯, ১৮ জানুয়ারি ২০২০

প্রতাপ নিয়ে সেমিতে বার্সা-বায়ার্ন

প্রতাপ নিয়ে সেমিতে বার্সা-বায়ার্ন

ঢাকা: গত আট বছরের মধ্যে সপ্তম বারের মতো চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল নিশ্চিত করল বার্সেলোনা।

মঙ্গলবার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার জাদুতে ইউরোপ সেরা টুর্নামেন্টটিতে প্যারিস সেন্ট জার্মেইনকে (পিএসজি) ২-০ গোলে হারিয়েছে কাতালনরা। দুই লেগ মিলিয়ে বার্সার জয়ের ব্যবধানটা ৫-১ ব্যবধানের। প্যারিসে প্রথম পর্বে ৩-১ গোলে জিতেছিল স্প্যানিশ দৈত্য ক্লাবটি।

বার্সেলোনা বাধা কাটাতে অভাবিত কিছু করতে হতে পিএসজিকে। কারণ ঘরের মাঠ স্টাডে ডি প্যারিসে শেষ আটের প্রথম পর্বে ৩-১ গোলে হেরেছিল তারা। সেই ঘাটতি পোষাতে লিওনেল মেসি-নেইমারদের ক্লাবের বিপক্ষে রিটার্ন লেগে কমপক্ষে চার গোল করতে হত তাদের। কিন্তু সেটা করতে পারেনি জাতান ঈব্রাহিমোভিচরা। নিষেধাজ্ঞা থেকে দলের মহাতারকা জাতানের প্রত্যাবর্তনের পরেও।

না, এবার আবার লজ্জার মুখোমুখি হতে হয়নি ডেভিড লুইস-ম্যাক্সওয়েলদের। আবার ‘নাটমেগ’-এর স্বীকার হতে হয়নি তাদের। তবে ম্যাচের গতিপথ লেখা হয়ে গিয়েছিল খেলার ১৪ মিনিটেই। যখন আন্দ্রেস ইনিয়েস্তার থালায় সাজানো একটি পাস থেকে গোল আদায় করে নেন নেইমার। ৩৪ মিনিটে ব্রাজিল অধিনায়কই ব্যবধানটা আরো বাড়িয়ে নেন। ৩৪ মিনিটে দানি আলভেসের পাস থেকে আবারো পিএসজির জালে বল জড়ান নেইমার। এরপর কোনো দলই আর গোল আদায় করতে পারেনি। তবে তারপরও ৫-১ গোলের বড় ব্যবধানেই সেমিতে নাম লেখায় বার্সা।

দিনের অন্য খেলায় কোয়ার্টার থেকে বিদায়ের চোখ রাঙানি নিয়েই মাঠে নেমেছিল বায়ার্ন মিউনিখ। দলটির ম্যানেজার পেপ গার্দিওলাও আসন হারানোর হুমকিতে পড়ে গিয়েছিলেন। কিন্তু ৯০ মিনিটের খেলাতে সব দৃশ্যপট বদলে দিল রবার্ট লেভানডফস্কি-জেরোম বোয়েটং ও থমাস মুলাররা। লিসবনে প্রথম লেগের ৩-১ গোলের ঘাটতি নিয়ে ঘরের মাঠে খেলতে নেমে ১৪ মিনিটেই এগিয়ে যায় বায়ার্ন। থিয়াগো আলকান্ত্রা বাভারিয়ানদের প্রথম গোল উপহার দেন।

২২ মিনিটে স্কোরশিটে নাম ওঠান জেরোম বোয়েটং। এরপের ২৭ ও ৪০ মিনিটে রবার্ট লেভানডফস্কি, ৩৬ মিনিটে থমাস মুলার ও ৮৮ মিনিটে জাভি আলোনসো গোল আদায় করেন। ফলে দুই পর্ব মিলিয়ে ৭-৪ ব্যবধানে সেমিফাইনালে নাম লেখায় বায়ার্ন। বিদায় ঘণ্টা বাজে পোর্তোর। অথচ বিরাট স্বপ্ন নিয়েই আলিয়াঞ্জ অ্যারেনায় পা রেখেছিল তারা।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়