News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:১১, ২২ এপ্রিল ২০১৫
আপডেট: ০৭:৩৭, ২৬ জানুয়ারি ২০২০

বাস থেকে নেমেই উইকেটে মাশরাফি!

বাস থেকে নেমেই উইকেটে মাশরাফি!

ঢাকা: বুধবার মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার দিবা-রাতের ম্যাচটি শুরু হবার আড়াই ঘণ্টা আগে টাইগারদের টিমবাস স্টেডিয়ামে পৌঁছায়। এসময় তামিম-সাকিবরা ড্রেসিংরুমে ঢুকলেও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বাস থেকে নেমেই সরাসরি উইকেটে! বেশ কিছুক্ষণ ঘুরেফিরে ইউকেট দেখলেন তিনি। তার সঙ্গে উইকেট দেখতে যোগ দেন কোচ হাথুরুসিংহে।

আজ জিতলেই বাংলাওয়াশ হবে পাকিস্তান। হোম অব ক্রিকেট গ্রাউন্ডে প্রথমবার পাকিস্তানকে বাংলাওয়াশ করতেই মাঠে নামবে টাইগাররা। আর এ উদ্দেশ্যেই প্রধান গুরুকে নিয়ে কিছুক্ষণ ঘুরেফিরে উইকেটটাকে ভালো করে দেখলেন মাশরাফি। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি আজ অনুষ্ঠিত হবে দুই নম্বর উইকেটে।

টাইগাররা সিরিজের প্রথম দুটি ওয়ানডে পাঁচ নম্বর উইকেটে দাপটের সঙ্গে জিতেছে। প্রথম ওয়ানডেতে ৭৯ রানে ও দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটে জিতেছে বাংলাদেশ। হোম অব ক্রিকেট গ্রাউন্ডের দুই নম্বর উইকেটেই আজ পাকিস্তান বাংলাওয়াশের শিকার হবে!

টাইগার অধিনায়ক সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বাংলাওয়াশ করতেই মাঠে নামবে, মাশরাফিকে দেখে তাই মনে হলো। মাশরাফির পর এ দিন সৌম্য সরকার ব্যাট হাতে সবার আগেই অনুশীলনে নামেন। তখনও পাকিস্তান ক্রিকেটারদের মাঠে প্রবেশ করতে দেখা যায়নি। মিরপুরের এ উইকেটে ইতিহাস গড়ার স্বপ্ন এখন টাইগারদের।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়