News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪০, ২১ এপ্রিল ২০১৫
আপডেট: ০৪:১৯, ১৮ জানুয়ারি ২০২০

এবার বাংলাওয়াশের শিকার পাকিস্তান?

এবার বাংলাওয়াশের শিকার পাকিস্তান?

ঢাকা: ১৬ বছরের জয় বন্ধ্যাত্ব নিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ।

সিরিজের প্রথম ওয়ানডেতে জিতে সেই আক্ষেপ মুছে টাইগাররা। এরপর দ্বিতীয় ওয়ানডেতে জিতে ভিন্ন উচ্চতায় উঠেছে মাশরাফি মর্তুজা বাহিনী। ইতিহাসে প্রথমবারের মতো ১৯৯২ সালের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে সিরিজ জেতার নজির দেখিয়েছে।

এখন ডেন কেক সিরিজের তৃতীয় ওয়ানডের আগে আরো বড় একটা রেকর্ড হাতছানি দিচ্ছে স্বাগতিকদের। জিতলেই প্রতিপক্ষকে দশম বারের মতো হোয়াইটওয়াশ করার রেকর্ড। যার বাংলা ভার্সন ‘বাংলাওয়াশ’।

২০১০ সালে বাংলাদেশের সাবেক ক্রিকেটার আতহাল আলির কণ্ঠে এই শব্দটির উৎপত্তি। বাংলাদেশ সফরকারী নিউজিল্যান্ডকে ৪-০ ব্যবধানে বিধ্বস্ত করার পর হোয়াইটওয়াশের পরিবর্তে বাংলাওয়াশ শব্দটি ব্যবহার করেছিলেন বাংলাদেশি ধারাভাষ্যকার।

ক্রিকেটের পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশের গৌরব আছে বাংলাদেশের। এই যাত্রাটা শুরু হয় ২০০৫ সালে। যখন কেনিয়াকে ৪-০ ব্যবধানে পরাস্ত করেছিল টাইগাররা। ২০০৬ সালে বাংলাদেশের কাছে অনুরুপ লজ্জা পায় জিম্বাবুয়ে ও স্কটল্যান্ড। ব্যবধান ৫-০, ২-০।

সেই হিসেবে ২০০৭ সালটা খরাপ্রবন। বিশ্বকাপের বছরটিতে কেবলমাত্র আয়ারল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাতে পেরেছিল টাইগাররা। ২০০৯ সালে ‘নতুন মোড়কের’ ওয়েস্ট ইন্ডিজকেও একই ব্যবধানে হারতে হয়। সেটা তাদেরই ঘরের মাঠে।

তবে সবচেয়ে ঐতিহাসিক হোয়াইটওয়াশ মনে হয় নিউজিল্যান্ডের বিপক্ষে। ২০১০ সালে ৪-০ স্কোরলাইনে, ২০১৩ সালে ৩-০ ব্যবধানে। তবে বাংলাদেশের কাছে সর্বশেষ হোয়াইটওয়াশের লজ্জা পাওয়া দলটার নাম জিম্বাবুয়ে।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়