অস্ট্রেলিয়ান শিবিরে উইন্ডিজের বাদ্রি
ঢাকা: অস্ট্রেলিয়ার তরুণ স্পিনারদের স্পিন বিষয়ক দীক্ষা দেবেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার স্যামুয়েল বাদ্রি। টি-টোয়েন্টি ক্রিকেটের নাম্বার ওয়ান বোলার আগামী মে মাসের ক্যাম্পে অস্ট্রেলিয়ার স্পিন পরামর্শকের সঙ্গে কাজ করবেন বলে জানা গেছে।
অস্ট্রেলিয়ান ক্রিকেটের টিম পারফরম্যান্স ম্যানেজার প্যাট হাওয়ার্ড বলেন, “বাদ্রি তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের জ্ঞান ও অভিজ্ঞতাকে আমাদের তরুণদের মাঝে বিলিয়ে দিতে পারেন। ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবেই তার শরণাপন্ন হওয়া।
প্রাদেশিক পর্যায়ে খেলা অস্ট্রেলিয়ার ২৪ জন স্পিনার ওই ক্যাম্পে যোগ দেবেন। অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি খেলা ক্যামেরুন বয়েস ছাড়াও ক্লাইভ রোজ, উইল বসিসটো, জেসন ফ্লোরোস এবং বিউ ওয়েবস্টাররা বাদ্রির ওই ক্যাম্পে অংশগ্রহণ করবেন।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








