এনরিকের হাফ সেঞ্চুরি
ঢাকা: মঙ্গলবার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় পর্বে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) বিপক্ষে খেলায় বার্সেলোনার ম্যানেজার হিসেবে হাফ সেঞ্চুরি করতে যাচ্ছেন লুইস এনরিকে।
এখন পর্যন্ত দারুণ কিছু পরিসংখ্যানও অর্জন করেছে এনরিকের শিষ্যরা। বার্সার ম্যানেজার হিসেবে ৪৯ ম্যাচের দায়িত্ব পালনকালে ৪১টি জয়, ৫টি হার ও ৩টি ড্র দেখেছেন তিনি। লিগ পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে কাতালনরা। কোপা ডেল রের ফাইনালের পথেও আছে তার দল। তাছাড়া চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে নীল-মেরুন স্ট্রাইধারীরা।
তবে স্প্যানিশ মগজাস্ত্র সব সময় বলে থাকেন, শিরোপা জয়ের মাধ্যমেই ফুটবলের চূড়ান্ত দৌড় শেষ হয়। তিনি এটাও জানেন, এখন পর্যন্ত কোনো কিছুই জিতেনি তার দল। সুতরাং শিষ্যদের আয়েশি হতে দেবেন না তিনি। এটা নিশ্চিত। কেননা একটি মুহূর্তের অসতর্কতাও সর্বনাশ ডেকে আনতে পারে দলের। হারাতে হতে পারে শিরোপা।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








