News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:১৩, ২০ এপ্রিল ২০১৫
আপডেট: ০৫:৪৪, ১৯ জানুয়ারি ২০২০

টি-টোয়েন্টি খেলতে ঢাকায় আফ্রিদি

টি-টোয়েন্টি খেলতে ঢাকায় আফ্রিদি

ঢাকা: উজ্জীবিত টাইগারদের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে সফরকারী পাকিস্তান দল। সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ২২ এপ্রিল। টাইগারদের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন অধিনায়ক শাহিদ আফ্রিদি।

বাংলাদেশ সফরে ওয়ানডে, টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজের জন্য আলাদা আলাদা দল ও অধিনায়ক ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আগামী ২২ এপ্রিল টাইগারদের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেবেন শাহিদ আফ্রিদি।

টি-টোয়েন্টিতে অংশ নিতে সোমবার সকালেই তিনি ঢাকায় চলে এসেছেন। ‘বুমবুম আফ্রিদি’ খ্যাত পাকিস্তানের এ অলরাউন্ডার বিশ্বকাপশেষে একদিনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তার সঙ্গে টি-টোয়েন্টি দলের সদস্য সোহেল তানভীর, আহমেদ শেহজাদ ও মুক্তার আহমেদ ঢাকায় এসেছেন।

পাকিস্তান দলের লিয়াজোঁ ফাহিম মুনতাসির সুমিত সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওয়ানডে দলে যুক্ত হওয়া উমর গুল আগের দিন ঢাকায় পৌঁছেন। সিরিজের তৃতীয় ওয়ানডেতে মাঠে নামতে সোমবার দলের সঙ্গে মিরপুরে অনুশীলনও করেছেন তিনি।

টি-টোয়েন্টি দলে যারা থাকছেন-শাহিদ আফ্রিদি (অধিনায়ক), আহমেদ শেহজাদ, সরফরাজ আহমেদ, মোহাম্মদ হাফিজ, মুস্তার আহমেদ, সোয়েব মাকসুদ, হারিস সোহেইল, মোহাম্মদ রিজওয়ান, সাঈদ আজমল, সোহেল তানভির, সাদ নাসিম, ওয়াহাব রিয়াজ, সোহেইল খান, উমর গুল এবং জুনায়েদ খান।

নিউজবাংলাদেশ.কম/এসএস/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়