তৃতীয় ওয়ানডেতে টাইগারদের একই দল
ঢাকা: পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সিরিজের তৃতীয় ওয়ানডে দল অপরিবর্তিত রেখে দিয়েছে বিসিবি। ইতিমধ্যে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে উজ্জীবিত টাইগাররা। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২২ এপ্রিল।
সিরিজের প্রথম ওয়ানডে গত বৃহস্পতিবার পাকিস্তানকে ৭৯ রানে হারায় টাইগাররা। দ্বিতীয় ওয়ানডেতেও ৭ ইউকেটে হেরে যায় পাকিস্তান। প্রথম ওয়ানডে তামিম ও মুশফিক জোড় সেঞ্চুরি হাঁকায়। দ্বিতীয় ওয়ানডেও তামিম সেঞ্চুরি হাঁকিয়েছে।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, রনি তালুকদার, সৌম্য সরকার, মুমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তুজা (অধিনায়ক), তাসকিন আহমেদ, আবুল হাসান রাজু, রুবেল হোসেন ও আরাফাত সানী।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এজে
নিউজবাংলাদেশ.কম








