প্রধানমন্ত্রীর উপস্থিতিতে স্টেডিয়ামে বিদ্যুৎ বিভ্রাট
ঢাকা: পাকিস্তানের বিপক্ষে টাইগারদের ম্যাচে মিরপুর স্টেডিয়ামে বিদ্যুৎ বিভ্রাটের কারণে প্রায় ১৫ মিনিট খেলা বন্ধ থাকে। এসময় খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ চলাকালে রাত নয়টা দুই মিনিটে হঠাৎ করেই স্টেডিয়ামের দুটি ফ্লাডলাইটের আলো কমে যায়। ফলে পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ খেলাটি বন্ধ হয়ে যায়। এরপর কম আলোতেই ১৫ মিনিট পর রাত নয়টা ১৭ মিনিটে খেলা শুরু হয়।
খেলা বন্ধ হওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৯.১ ওভারে দুই উইকেটে ১৮৩ রান। তামিম ইকবাল ৮৯ ও মুশফিক ৪৪ রান নিয়ে ক্রিজে আছেন। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিততে বাংলাদেশের প্রয়োজন তখন মাত্র ৫৭ রান। তখনও ২০.১ ওভার ও আট উইকেট হাতে আছে বাংলাদেশের।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলা দেখার জন্য মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাকিস্তানের বিপক্ষে টাইগাররা যখন ব্যাট করছিলেন তখন তিনি মাঠে উপস্থিত হন। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে স্টেডিয়ামে বিদ্যুৎ বিভ্রাট এই প্রথম নয়।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








