তামিম-মুশফিকের সেঞ্চুরিতে নতুন ইতিহাস
ঢাকা: পাকিস্তানের বিপক্ষে একই দিন দুই সেঞ্চুরি করে বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন তামিম ও মুশফিকুর রহিম।
শুক্রবার মিরপুরে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকান ওপেনার তামিম ইকবাল এরপর মুশফিকুর রহিম সেঞ্চুরি হাঁকালে সৃষ্টি হয় নতুন ইতিহাস।
ওয়ানডে ক্রিকেটে এর আগে এক ম্যাচে দুই সেঞ্চুরি ছিল না বাংলাদেশের। শক্তিশালি পাকিস্তানের বিপক্ষে দুই সেঞ্চুরিতে বাংলাদেশের ক্রিকেটে নতুন অধ্যায় শুরু হলো। শুধু তাই নয়, তামিম ও মুশফিক তৃতীয় জুটিতেও দেশের হয়ে সর্বোচ্চ রান করেছেন।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দিবা-রাতের ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে ওপেনার তামিম ইকবাল প্রথমে সেঞ্চুরি পূর্ণ করেন। ১৪২তম ওয়ানডে ম্যাচ খেলতে নেমে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি হাকিয়ে সাঁজঘরে ফেরেন তামিম। ১৩৫ বল খেলে ১৩২ রান করেন ১৫টি বাউন্ডারি ও তিনটি ছক্কায়।
এরপর মুশফিকুর রহিম তার ১৪৭তম ওয়ানডে ম্যাচে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পূর্ণ করেন। মুশফিক ৭৭ বল খেলে ১০৬ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। এতে ১৩টি বাউন্ডারি ও দুটি ছক্কা রয়েছে।
উল্লেখ, ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের এক ম্যাচে প্রথম দুই সেঞ্চুরির রেকর্ড এটাই। তবে টেস্ট ক্রিকেটে অনেকগুলো সেঞ্চুরির আছে। এমনটি একই টেস্ট একাই ডাবল সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন মুশফিকুর রহিম।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এমএম
নিউজবাংলাদেশ.কম








