সাকিবকে ছাড়িয়ে সবার ওপরে তামিম
ঢাকা: বিশ্বসেরা সাকিব আল হাসানকে ছাড়িয়ে বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে সবার ওপরে উঠেছেন তামিম ইকবাল।
শুক্রবার পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং করতে নেমে ব্যক্তিগত ২৯তম হাফ সেঞ্চুরি পূর্ণ করেই সাকিবকে ছাড়িয়ে যান জাতীয় দলের বাঁহাতি ওপেনার তামিম। সাকিবের চেয়ে ছয় ম্যাচ কম খেলেই এখন শীর্ষে তিনি।
এ ম্যাচের আগে সাকিব ১৪৮টি ওয়ানডে ম্যাচ খেলে চার হাজার একশত ৭৩ রান নিয়ে শীর্ষে ছিলেন। সাকিবের এ রানে ছয়টি সেঞ্চুরি ও ২৮টি অর্ধশতক রয়েছে। বিশ্বসেরা সাকিবকে ছাড়িয়ে এখন ওয়ানডে ক্রিকেটে সর্বেচ্চ রান এখন তামিম ইকবালের।
এ প্রতিবেদন খেলা পর্যন্ত তামিম ব্যক্তিগত ১০১ রান নিয়ে অপরাজিত থেকে চারহাজার দুইশত ২৬ রান। এখন পর্যন্ত তামিমের ৫টি সেঞ্চুরি ও ২৮টি অর্ধশতক রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এমএম
নিউজবাংলাদেশ.কম








