News Bangladesh

ধর্ম ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪৫, ১৪ মে ২০২৫
আপডেট: ১৫:০৫, ১৪ মে ২০২৫

হজ করতে সৌদি পৌঁছেছেন  ৪১ হাজার ৬৭১ বাংলাদেশি, মৃত্যু ৬

হজ করতে সৌদি পৌঁছেছেন  ৪১ হাজার ৬৭১ বাংলাদেশি, মৃত্যু ৬

ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে  এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন  ১০৪টি ফ্লাইটে সর্বমোট ৪১ হাজার ৬৭১ জন। 

বুধবার (১৪ মে)  সকালে হজ পোর্টালে প্রকাশিত পবিত্র হজ ২০২৫ এর প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ১০৪টি ফ্লাইটে সর্বমোট ৪১ হাজার ৬৭১ জন হজযাত্রী। এর মধ্যে সরকারি মাধ্যমে ৪ হাজার ৫৮৩ জন এবং বেসরকারি মাধ্যমে ৩৭ হাজার ৮৮ জন হজযাত্রী দেশটিতে পৌঁছেছেন। পরিচালিত ১০৪টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট ৫২টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ৩৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ১৬টি। 

এছাড়া, ৫২টি ফ্লাইটে ২০ হাজার ৮২৯ জন হজযাত্রীকে সৌদি নিইয়ে গেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, অপরদিকে সৌদি এয়ারলাইনস পরিবহন করেছে ১৪ হাজার ৮৪ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিবহন করেছে ৬ হাজার ৭৫৮ জন হজযাত্রী।

এদিকে, এবারের মৌসুমে বাংলাদেশ থেকে হজ করতে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ৬ জন মারা গেছেন । এদের মধ্যে ৫ জন পুরুষ এবং একজন নারী।

এ বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা গত ২৯ এপ্রিল থেকে শুরু হয়েছে। এদিন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৩৯৮ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশে যাত্রা করে।

আরও পড়ুন: সৌদি পৌঁছেছেন ৩৭,৮৩০ হজযাত্রী, ভিসা হয়নি ৯২৩ জনের

এবারের হজ ফ্লাইট শেষ হবে আগামী ৩১ মে। এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করবেন।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ হতে পারে আগামী ৫ জুন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট আগামী ১০ জুন এবং শেষ ফিরতি ফ্লাইট আগামী ১০ জুলাই।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়