News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:০৭, ২১ এপ্রিল ২০১৫
আপডেট: ০৬:৩১, ১৯ জানুয়ারি ২০২০

মাগুরা উপনির্বাচনে বুধবার থেকে আ.লীগের মনোনয়নপত্র বিক্রি

মাগুরা উপনির্বাচনে বুধবার থেকে আ.লীগের মনোনয়নপত্র বিক্রি

ঢাকা: মাগুরা-১ আসনের উপনির্বাচনের জন্য বুধ ও বৃহস্পতিবার দলীয় মনোনয়নপত্র বিক্রি করবে আওয়ামী লীগ।

সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

মনোয়নপত্রের দাম ধরা হয়েছে ২৫ হাজার টাকা। মনোনয়নপত্র পেশের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ এপ্রিল। আগামী ২৬ এপ্রিল গণভবনে সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হবে।

গত ৯ মার্চ মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ সিরাজুল আকবর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর আসনটি শূন্য হয়।
অধ্যাপক আকবর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানও ছিলেন।

নির্বাচন কমিশন আগামী ৩০ মে ভোটগ্রহণের দিন নির্ধারণ করে এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র পেশের শেষ তারিখ ৩০ এপ্রিল, যাচাই-বাছাই ৪ মে এবং প্রার্থিতা প্রত্যারের শেষ তারিখ হচ্ছে ১২ মে।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়