News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪২, ২০ এপ্রিল ২০১৫
আপডেট: ০৫:৪৩, ১৯ জানুয়ারি ২০২০

বিএনপির আরো এক কাউন্সিলর প্রার্থী গ্রেফতার

বিএনপির আরো এক কাউন্সিলর প্রার্থী গ্রেফতার

ঢাকা: নাশকতার পর এবার বিস্ফোরক মামলায় আরো এক বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। ওসমান গনি শাহজাহান নামের ওই কাউন্সিলর প্রার্থী ঢাকা উত্তর সিটি করপোরেশন ৩৪ নং ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আদর্শ ঢাকা আন্দোলনের কাউন্সিলর প্রার্থী ওসমান গনিকে হাজারীবাগের মধুরবাজার নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।

তথ্যটি নিউজবাংলাদেশকে নিশ্চিত করেন হাজারীবাগ থানার এসআই ছমির।

তিনি জানান, “মোহাম্মদপুর থানায় ২০১৩ সালে দায়ের করা একটি বিস্ফোরক আইনের মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।”

এর আগে ২৮ এপ্রিল অনুষ্ঠেয় ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ১৩ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কাজী হাসিবুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার গ্রেফতার করা হয় ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কাওছার আহম্মেদকে। বিএনপির এই দুই নেতাকেই নাশকতার মামলা গ্রেফতার দেখানো হয়। এ নিয়ে বিএনপির তিন কাউন্সিলর প্রার্থীকে গ্রেফতার করা হলো।

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়