News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:৩২, ২০ এপ্রিল ২০১৫
আপডেট: ০৫:৪৪, ১৯ জানুয়ারি ২০২০

সরকার খালেদার নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে: হান্নান শাহ

সরকার খালেদার নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে: হান্নান শাহ

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণায় সরকার সমর্থকরা বাধা দিচ্ছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিগ্রেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ঢাকা দক্ষিণ সিটির ২০ দল সমর্থিত মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি বলেন, “সরকারের পায়ের নিচে মাটি নেই। এজন্য তারা খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে। বাধা দিয়ে লাভ হবে না। ২৮ এপ্রিল ভোট বিপ্লব হবে।”

হান্নান শাহ আরো বলেন, “মির্জা আব্বাসের পক্ষে দক্ষিণ সিটিতে জোয়ার উঠেছে। তিনি বিপুট ভোটে জয়লাভ করবেন। আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসকে সর্বত্র বাধা দেয়া হচ্ছে। স্বয়ং প্রধানমন্ত্রীও ঘাবড়ে গেছেন, তাই তিনি খালেদা জিয়া সম্পর্কে উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন।”

দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে হান্নান শাহ বলেন, “আমাদের কাজ হবে ভোটকেন্দ্রগুলোকে পাহারা দেয়া। যাতে করে ভোট চোররা চুরি করতে না পারে।”

নিউজবাংলাদেশ.কম/আরআর/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়