News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:১৬, ১৪ এপ্রিল ২০১৫
আপডেট: ০৩:৩৬, ১৯ জানুয়ারি ২০২০

সিটি নির্বাচনে বিএনপির সমন্বয়ক মওদুদ-হান্নান

সিটি নির্বাচনে বিএনপির সমন্বয়ক মওদুদ-হান্নান

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ ও বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহকে ঢাকা সিটি (উত্তর-দক্ষিণ) নির্বাচনের সমন্বয়কের দায়িত্ব দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।  

সোমবার রাতে গুলশানে বেগম খালেদা জিয়ার বাসায় দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেন খালেদা জিয়া। বৈঠকে ব্যারিস্টার মওদুদ আহমেদ, জামির উদ্দিন সরকার ও নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। তবে এটা স্থায়ী কমিটির বৈঠক ছিলো না।

সূত্র জানায়, ব্যারিস্টার মওদুদ আহমেদকে উত্তর সিটি করপোরেশনের ও ব্রিগেডিয়ার জেনারেল আসম হান্নান শাহকে দক্ষিণ সিটি করপোরেশনের সমন্বয়কের দায়িত্ব দেয়া হয়েছে। এদের একজন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এবং অন্যজন নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বসে সবকিছু তদারকি করবেন।

রাতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে ব্যারিস্টার মওদুদ আহমেদ সাংবাদিকদের বলেন, “সিটি করপোরেশন নির্বাচন ও আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আমরা কথা বলেছি। বেগম খালেদা জিয়া সব নেতাকর্মীকে সিটি নির্বাচনে মাঠে থাকার নির্দেশ দিয়েছেন।”

নিউজবাংলাদেশ.কম/আরআর/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়