News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:৪৫, ২৩ এপ্রিল ২০১৫
আপডেট: ০৬:৩২, ১৯ জানুয়ারি ২০২০

‘নিরাপত্তা দেয়ার কারণেই খালেদা বাসায় ফিরতে পেরেছেন’

‘নিরাপত্তা দেয়ার কারণেই খালেদা বাসায় ফিরতে পেরেছেন’

ঢাকা: সরকার নিরাপত্তা দেয়ার কারণেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনী প্রচারণাকালে হামলা থেকে অক্ষত অবস্থায় বাসায় ফিরতে পেরেছেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আহসানুল হক ইনু।  

বৃহস্পতিবার তথ্য অধিদপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, “খালেদার প্রচারণাকালে সরকার সমর্থকদের যে হামলা হয়েছে তা নিন্দনীয়। তবে খালেদা জিয়াকে কড়া নিরাপত্তা দেয়ার কারণেই তিনি অক্ষত অবস্থায় বাসায় ফিরতে পেরেছেন।”

তথ্যমন্ত্রী আরো বলেন, “বেগম খালেদা জিয়া সহিংসতা-নাশকতা সৃষ্টি করেছেন। তার রাজনীতিতে থাকা তাই উচিত নয়। গণতন্ত্রের জন্য তিনি উপযুক্ত নয়। তার সৃষ্ট আগুন-সন্ত্রাস ও আন্দোলনে যারা ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের সবার উচিত খালেদার বিরুদ্ধে মামলা করা।”

নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়