News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৪৩, ২২ এপ্রিল ২০১৫
আপডেট: ১৩:১৪, ১ ফেব্রুয়ারি ২০২০

খালেদার নির্বাচনী প্রচারণায় জামায়াত কর্মীরা অংশ নিচ্ছে: মেনন

খালেদার নির্বাচনী প্রচারণায় জামায়াত কর্মীরা অংশ নিচ্ছে: মেনন

ঢাকা: খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণায় জামায়াত কর্মীরা অংশ নিচ্ছে বলে জানিয়েছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

বুধবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ সাম্যবাদী দল আয়োজিত কমরেড লেনিনের ১৪৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা জানান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সিটি নির্বাচনে বিএনপি জামায়াতকে ছাড় দেয়নি। কিন্তু জামায়াত বিএনপিকে নানাভাবে ছাড় দিয়ে টিকে আছে। ডিসিসি নির্বাচনী প্রচারণায় খালেদা জিয়ার গাড়িবহরে দেশের বিভিন্ন জেলা থেকে আসা জামায়াত কর্মীরা অংশ নিচ্ছে।”

খালেদা জিয়া মাঠ থেকে পালানোর চেষ্টা করছেন জানিয়ে তিনি আরো বলেন, “উস্কানিমূলক বক্তব্য দিয়ে নির্বাচনের উৎসবমুখর পরিবেশ তিনি নষ্ট করছেন। কেননা তিন মাস সহিংসতা চালিয়ে তিনি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। এ নির্বাচনেও তাই তাদের মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব কাজ করছে।”

মেনন বলেন, “দেশে এখনও ২৯টির মতো জঙ্গি নেটওয়ার্ক সক্রিয়। তাই এ মুহূর্তে দেশের সবচেয়ে বড় সঙ্কট হচ্ছে ধর্মীয় মৌলবাদ ও জঙ্গিবাদ। এদের মূলহোতা হিসেবে কাজ করছে জামায়াত। বিএনপি-জামায়াত জোটের অনেক নেতাই এরসঙ্গে রয়েছে।”

আলোচনা সভায় শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, “মার্কস ও লেনিনবাদ ধারণ করতে না পারার কারণে দেশে মৌলবাদ ও জঙ্গিবাদের উত্থান হচ্ছে।”

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল, বাবুল বিশ্বাস  প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/টিএ/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়