বিকেলে ইসিতে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল
ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাত করতে মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধি দল।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান, বিকেল ৫টায় নির্বাচন কমিশিনে বিএনিপর একটি প্রতিনিধি দল যাবেন। প্রতিনিধি দলে বিএনপির সিনিয়র নেতারা থাকবেন।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ ও জমিরুদ্দিন সরকার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাত করবেন।
সূত্র আরো জানান, আসন্ন সিটি নির্বাচনের সার্বিক পরিস্থিতি ও গত সোমবার খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার বিষয়টি তুলে ধরে সেনা মোতায়েনের যৌক্তিকতার কথা ইসিকে জানাবেন তারা।
এর আগে সিটি নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে ২০ দলীয় জোট নেতারা দু’দফায় সিইসির সঙ্গে সাক্ষাত করেন।
নিউজবাংলাদেশ.কম/একে
নিউজবাংলাদেশ.কম








