News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:২১, ২১ এপ্রিল ২০১৫
আপডেট: ০৬:৩১, ১৯ জানুয়ারি ২০২০

খালেদার গাড়িবহরে হামলা

মামলা করতে যাচ্ছে বিএনপি

মামলা করতে যাচ্ছে বিএনপি

ঢাকা: খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মামলা করতে তেজগাঁও থানায় যাচ্ছে বিএনপির আইনজীবীরা।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় তারা থানার উদ্দেশ্যে রওয়ানা হন তারা।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির জানান, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াসহ কয়েকজন আইনজীবী তেজগাঁও থানায় যাচ্ছেন। কারওয়ান বাজারে ম্যাডামের (খালেদা) উপর হামলার ঘটনায় মামলা করবেন তারা।

প্রসঙ্গত, সোমবার রাজধানীর কারওয়ান বাজারে খালেদা জিয়ার গাড়িবহরে কালো পতাকা দেখিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। তারা কয়েকটি গাড়িতে ভাঙচুর করে। সন্ধ্যা ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

নিউজবাংলাদেশ.কম/আরআর/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়